চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিখা প্রজ্জ্বলিত করুক শত রোজিনা

শামীমা খানমশামীমা খানম
৪:২২ অপরাহ্ন ১৮, মে ২০২১
মতামত
A A

ব্যক্তি রোজিনাকে আমি চিনি না। ব্যক্তি রোজিনার একটা ছবি দেখেছিলাম বেশ ক’বছর আগে অন্য এক সাংবাদিকের শিশু কন্যাকে কোলে নিয়ে। ছবিটি বারবার দেখি দুজনকেই বড় ভালো লাগে। এই ছবির কথাটা আজকের এই লেখায় আসবে স্বপ্নের ভাবি নাই। জানি যে তিনি একজন সাংবাদিক। কিন্তু তাঁর সাংবাদিকতা সম্পর্কে জানা ছিল না যে তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে এমন অসহনীয় অবস্থায় পরেছেন।

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনে হেনেস্তা হয়েছেন এমন অন্যায় জুলুম মেনে নেয়া যায় না। সাংবাদিকরা জোট বেঁধে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে তীব্র নিন্দা প্রতিবাদ আর ক্ষোভ প্রকাশ করছেন। এমনটাই দরকার। আমি একজন সাধারণ মানুষ হয়েও তা সহ্য করতে পারছি না যেখানে। সাংবাদিকতা একটি মহত পেশা।আমি এই পেশাকে মনে প্রাণে পছন্দ করি ।একটি উন্নত রাষ্ট্রে সাংবাদিকতায় কখনও হামলা কিংবা আঘাত হানা যায় না। সেহেতু রোজিনা ইসলামের প্রতি এমন অন্যায় কিছুতেই মেনে নেয়া বা থেমে যাবার বিষয় এটি নয়। এখনই গণমাধ্যম সোচ্চার না হলে চলবে না। জানি ইতি মধ্যে অনেক প্রচার প্রচারণা চলছে । একজন নারী হয়ে আমিও হাত গুটিয়ে বসে থাকতে পারছি না।

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে ১৭ মে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে তাঁকে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়েছে। পরে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দেখিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটক অবস্থায় তিনি অসুস্থ হয়ে পরলে তাঁকে হাসপাতালের পরিবর্তে থানায় নেয়া হয়।

বিষয়টি মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি হস্তক্ষেপ করলে তা সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার হবে। একটি দেশে সাংবাদিকদিকতা আর শিক্ষকতার যথাযোগ্য মূল্যায়ন না করলে সেই দেশ উন্নতির শিখরে পৌঁছবে না।বরং একেবারে তলিয়ে যাবে।আমরা সবাই জানি সাংবাদিক যেমন জাতির বিবেক তেমনি শিক্ষক জাতিকে গড়ে তোলার কারিগর।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Jui  Banner Campaign
ট্যাগ: প্রথম আলোসাংবাদিকতা
শেয়ারTweetPin

সর্বশেষ

রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকির অভিযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রীর হজ অনিশ্চিত

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কাকে ভোট দিবেন ওমর সানী, জানিয়ে ফেসবুকে পোস্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উপদেষ্টা হিসেবে নিজেকে ৭০ প্লাস মার্কস দিয়ে যাবো: অর্থ উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের ওয়াশরুম থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT