চ্যানেল আই পরিদর্শন করেছে রাজধানীর ইংরেজি মাধ্যমের সুপরিচিত স্কুল সানিডেলের দেড় শতাধিক শিক্ষার্থী। তাদের সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষক।
বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা চ্যানেল আই পরিদর্শন করে। এর মাধ্যমে তারা প্রথমবারের মতো কোনো টেলিভিশন চ্যানেল দেখে এর কার্যক্রম সম্পর্কে সরাসরি জানতে পারলো।
চ্যানেল আইয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে তারা। সেসময় শিক্ষার্থীদের চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। ক্ষুদে শিক্ষার্থীদের প্রশ্নও ছিলো অনেক।
বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দেন। চ্যানেল আই ঘুরে দেখার পর একটি আইসক্রিম ফ্যাক্টরি দেখতে যায় সানিডেলের শিক্ষার্থীরা।








