করোনাভাইরাসের কারণে আরো একধাপ বৃদ্ধি করা হলো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। কওমি মাদ্রাসা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।
গত ৮ মার্চ ২০২০ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ ২০২০ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ৩০ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিলো, সেই ছুটি এবার ১৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাড়াল সরকার। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।








