চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিক্ষাবান্ধব বাজেট’কে স্বাগত জানিয়ে জাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ন ১৪, জুন ২০১৯
- সেমি লিড, অর্থনীতি, শিক্ষা
A A

২০১৯-২০ অর্থবছরের সম্ভাবনা ও সমৃদ্ধির বাজেটকে স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে শুভেচ্ছা ও আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

শিক্ষাবান্ধব ও উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করায় এসময় ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শুক্রবার দুপুর ১২টায় ট্রান্সপোর্ট চত্বর থেকে শুভেচ্ছা মিছিল বের হয়। ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল রানার নেতৃত্বে মিছিলে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট প্রণয়ন করা হয়েছে। জনবান্ধব, শিক্ষা ও কৃষিবান্ধব এ বাজেটকে আমরা স্বাগত জানাই। শিক্ষাবান্ধব ও উন্নয়নমুখী বাজেট এই বাজেট প্রণয়ন করায় ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট উত্থাপন করা হয়। বাজেট উত্থাপন শুরুর কিছুক্ষণ পর অর্থমন্ত্রীর অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকারের অনুমতি নিয়ে বাজেট উত্থাপন করেন।

Reneta

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।

এবারের বাজেট দেশের ৪৮তম, আওয়ামী লীগ সরকারের ২০তম এবং অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নববর্ষের আনন্দ বিষাদে পরিণত: রাণীশংকৈলে দেয়াল ধসে শিশুর মৃত্যু

এপ্রিল ১৪, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের অনুশীলনে নেই আর্সেনালের একগাদা খেলোয়াড়

এপ্রিল ১৪, ২০২৬

২৪ থেকে বেড়ে এবার ৩২ দল নিয়ে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম ‘বন্ধের পর্যায়ে’

এপ্রিল ১৪, ২০২৬

ইরানের পাশে সৌদি আরব

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT