বাংলাদেশ

মাইদুল ও শহিদুলের মুক্তির দাবিতে মানববন্ধন

মাইদুল ও শহিদুলের মুক্তির দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে মানবন্ধন করা হয়েছে।

একই সঙ্গে মানববন্ধন থেকে কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি, হয়রানি বন্ধ ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।

মঙ্গলবার বিকালে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষকরাও যোগ দেন।

অংশগ্রহণকারীরা অতি দ্রুত কোটা সংস্কারের প্রজ্ঞাপনের দাবিও জানান।  

বিষয়:মাইদুল ইসলামমানববন্ধনশহিদুল আলম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…