চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিকারী’র পর একটানা শুটিংয়ে শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০২১
বিনোদন
A A

শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম আলোচিত সিনেমা যৌথ প্রযোজনার ‘শিকারী’। ২০১৬ সালে পশ্চিমবঙ্গ ও লন্ডনের বিভিন্ন লোকেশনে সিনেমাটির একটানা শুটিং করেছিলেন জনপ্রিয় এ নায়ক।

ব্যবসায়িকভাবে সফল সিনেমা ‘শিকারী’র পর এবার ‘গলুই’ সিনেমার একটানা শুটিং করছেন শাকিব খান। ২৯ সেপ্টেম্বর তিনি জামালপুরে শুটিংয়ে অংশ নেন। সেখানেই একটানা শুটিং করছেন দেশ সেরা এই নায়ক।

জানা যায়, আগামী সপ্তাহে টাঙ্গাইলে শুটিং করবেন শাকিব। ২৮ অক্টোবর সেখানে ‘গলুই’ এর শুটিং শেষ করবেন তিনি।

এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমার অন্যতম আকর্ষণ নৌকাবাইচ। বিলীন হওয়ার পথে গ্রামীণ এ লোকসংস্কৃতি উঠে আসছে শাকিব অভিনীত এ সিনেমায়। সম্প্রতি জামালপুরে নৌকাবাইচ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমা হলেও সত্যি সত্যি নৌকাবাইচ এর শুটিংয়ে নেমে আসে উৎসবের মেলা।

শাকিব খান নিজেও এর আগে সরাসরি নৌকাবাইচ দেখেননি। তবে টিভি বা বিভিন্ন সংবাদ মাধ্যমে নৌকাবাইচ সম্পর্কে অবগত ছিলেন।

তিনি বলেন, নৌকাবাইচের শুটিংয়ে অংশ নেয়ার সময় খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি সত্যি নৌকা বাইচের যে ফিল সেটা পাওয়া গেছে। মনে হয়নি যে শুটিং হচ্ছে। শুটিংয়ের সময় আমি খুব আনন্দিত ছিলাম।

Reneta

এদিন হাজার হাজার মানুষ শুটিং দেখতে ভিড় জমায়। শাকিব খান তার শুটিংয়ে এতো মানুষ দেখে শুরুতে ভড়কে যান! তিনি বলেন, শুরুতে ভেবেছিলাম এতো মানুষের মধ্যে শুটিং সম্ভব না। স্থানীয় ও প্রসাশন মানুষের ভীড় সামলাতে হিমসিম খায়। তবে কয়েকদিন ধরে নৌকাবাইচ অংশের কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছে।

গলুই সিনেমায় শাকিবের নায়িকা পূজা চেরী। আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, আলী রাজ, সুচরিতা প্রমুখ। সরকারি অনুদানে নির্মিত ‘গলুই’ এর প্রযোজক খোরশেদ আলম খসরু।

Jui  Banner Campaign
ট্যাগ: আজিজুল হাকিমআলী রাজএস এ হক অলিকগলুইনৌকাবাইচবাংলাদেশভারতলিড বিনোদনশাকিবশাকিব খানশিকারীশুটিংসমু চৌধুরীসুচরিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT