চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শাহেনশাহ’ ছবিতে শাকিবের আরেক নায়িকা রোদেলা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে ‘শাহেনশাহ’ ছবিতে নায়িকা হিসেবে প্রথমবার নুসরাত ফারিয়াকে দেখা যাবে। এমন খবর ৫ আগস্ট প্রথম প্রকাশ হয়েছিল চ্যানেল আই অনলাইনে। প্রযোজকসূত্রে তখনই জানানো হয়েছিল, ছবিতে শাকিব খানের বিপরীতে নুসরাত ফারিয়া ছাড়াও দেখা যাবে আরেক নায়িকা।

খবরে বলা হয়েছিল, মহরতের দিনই নুসরাত ফারিয়া ছাড়াও আরেক নায়িকার নাম অফিশিয়ালি ঘোষণা দেওয়া হবে।চ্যানেল আই অনলাইনকে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, ‘শাহেনশান’ ছবিতে শাকিবের আরেক নায়িকা রোদেলা। নবাগতা এই নায়িকার পুরো নাম রোদেলা জান্নাত।

সূত্র জানাচ্ছে, রোদেল এই ছবিতে কাজ করবেন এটা পুরোপুরি নিশ্চিত। নায়ক শাকিব খানের সঙ্গে তিনি চলতি সপ্তাহে এই ছবির জন্য ফটোশুটেও অংশ নিয়েছেন। গেল ঈদুল আজহার ক’দিন আগে ‘শাহেনশাহ’ ছবির জন্য রোদেলাকে চূড়ান্ত করা হয়েছে।

সূত্র বলছে, রোদেলার আগে এই ছবিতে কাজ নুসরাত ফারিয়ার সঙ্গে কাজ করার কথা ছিল মডেল অভিনেত্রী তানজিন তিশা’র। প্রাথমিকভাবে ছবিতে তানজিন তিশা কাজ করবেন বলে সম্মতি দিলেও পরে সরে আসেন। এরপর রোদেলাকে চূড়ান্ত করা হয়।

৫ সেপ্টেম্বর রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হবে ‘শাহেনশাহ’ ছবির মহরত। সবকিছু ঠিক থাকলে সেখানেই ঘোষণা করা হবে রোদেলার নাম। ‘শাহেনশাহ’ ছবিটি নির্মাণ করবেন শামীম আহমেদ রনি। যিনি এর আগে ‘রানা পাগলা: দ্য মেন্টাল’, ‘বসগিরি’, ‘ধ্যাততেরিকি’ এবং ‘রংবাজ’ ছবিগুলো নির্মাণ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পরিচালক রনির দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু রোদেলা জান্নাত। তিনি মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে পিএইচডি করছেন। এছাড়া রোদেলা জান্নাত একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে কিছুদিন কাজও করেছেন।

Reneta

‘শাহেনশাহ’ ছবির দুই গানের শুটিং ঈদুল আজহার আগে থাইল্যান্ডে চিত্রায়িত হয়েছে। আজ মহরত শেষে আগামী সপ্তাহে শুরু হবে ছবির মূল অংশের শুটিং। কক্সবাজার ও ভারতের রামোজি ফিল্ম সিটিতে ‘শাহেনশাহে’র ছবির শুটিং হওয়ার কথা রয়েছে।

শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘শাহেনশাহ’ আগামী বিজয় দিবসে মুক্তির লক্ষ্যে নির্মিত হতে যাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: নুসরাত ফারিয়ালিড বিনোদনশাকিব খানশাপলা মিডিয়াশামীম আহমেদ রনি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে জাইমা রহমানের আহবান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

দেশ পুনর্গঠন আর মানুষের ভাগ্যন্নোয়নই বিএনপির মূল লক্ষ্য: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সিসিডিএম চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন অপরাজেয়

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT