চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের যে সিনেমাগুলো দেখা যায় নেটফ্লিক্সে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ন ১৫, মে ২০১৯
বিনোদন
A A

আগে বাড়িতে সিনেমা দেখা হতো ভিসিআর-ভিসিপিতে। ধীরে ধীরে সেই স্থান নিয়ে নেয় কম্পিউটার ল্যাপটপ। আর এখন স্মার্ট টিভিতে নেটফ্লিক্সে ছবি দেখার প্রচলন চলছে। অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা নেটফ্লিক্সে ঢুকলেই হাতের নাগালে সব সিনেমা। বলিউড সুপারস্টার শাহরুখ খানের অনেক সিনেমাও আছে নেটফ্লিক্সে। এক নজরে দেখে নিন শাহরুখের কোন সিনেমাগুলো দেখা যায় নেটফ্লিক্সে।

দিলওয়ালে: ২০১৫ সালে মুক্তি পাওয়া দিলওয়ালে ছবিতে বহু বছর পর একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ-কাজল। এছাড়াও আছেন বরুণ ধাওয়ান ও কৃতি শ্যানন। ছবিতে গল্প, রহস্য, গান সবই আছে। ছবিটি তেমন ব্যবসাসফল না হলেও শাহরুখ ভক্তরা পছন্দ করেছিলেন।

চেন্নাই এক্সপ্রেস: রোহিত শেঠি পরিচালিত চেন্নাই এক্সপ্রেস ছবিতে শাহরুখের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। মজার এই অ্যাকশন ছবিটিও আছে নেটফ্লিক্সে।

হ্যাপি নিউ ইয়ার: শাহরুখ, দীপিকা, অভিষেক বচ্চনের এই ব্যবসাসফল ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে।

ম্যায় হু না: ফারাহ খান পরিচালিত ম্যায় হু না ছবিটিতে শাহরুখ ছাড়াও আরও আছেন সুস্মিতা সেন ও জায়েদ খান। ছবির সংলাপগুলো জনপ্রিয়।

জাব হ্যারি মেট সেজাল: ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবিটি ব্যবসাসফল হয়নি। সমালোচকদের সমালোচনাও কুড়িয়েছে। ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন আনুশকা শর্মা। রোমান্টিক ড্রামার এই ছবিটি আছে নেটফ্লিক্সে।

Reneta

ওম শান্তি ওম: এই সিনেমার গান এবং সংলাপ হিট। ছবিতে শাহরুখের এর সঙ্গে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল। এটি দীপিকা পাড়ুকোনের প্রথম সিনেমা।

রইস: অনুরাগ কেশপ এর গ্যাংস্টার ড্রামা রইস। ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে পাকিস্তানের নায়িকা মাহিরা খানকে। এছাড়াও পুলিশের চরিত্রে ছিলেন নওয়াজুদ্দিন। এই ছবিটিও বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি।

ডিয়ার জিন্দেগি: আলিয়া ভাট ও শাহরুখের এই ছবিটিতে একজন কাউন্সিলরের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ। ছবিটি বক্স অফিসে মোটামুটি সাফল্য পেয়েছে।

চালতে চালতে: ২০০৩ এর রোমান্টিক ড্রামা ঘরানার এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করার কথা ছিল ঐশ্বরিয়ার। কিন্তু পরে রানী মুখার্জিকে নেয়া হয়। ছবিটি দর্শকের প্রশংসা পেয়েছিল।

স্বদেশ: আশুতোষ গোয়ারিকারের স্বদেশ ছবিতে শাহরুখের সঙ্গে গায়ত্রী জোশি অভিনয় করেছিলেন। ছবিতে শাহরুখ নাসার একজন বিজ্ঞানীর চরিত্রে ছিলেন।

পেহেলি: অমল পালেকার পরিচালিত এই ফ্যান্টাসি ড্রামা ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন রানী মুখার্জি। ছবিটি ২০০৫ সালে মুক্তি পেয়েছিল।

অশোকা: ২০০১ সালে মুক্তি পেয়েছিল অশোকা সিনেমাটি। ছবিতে শাহরুখ অভিনয় করেছিলেন রাজা অশোকার চরিত্রে। শাহরুখের বিপরীতে ছিলেন কারিনা কাপুর।

ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি: শাহরুখ এবং জুহি চাওয়ালার এই ছবিটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। ছবির গানগুলোও জনপ্রিয় ছিল।

দিল সে: ১৯৯৮ সালের ছবি দিল সে। মনি রত্নম পরিচালিত এই ছবিটির গানগুলো খুবই জনপ্রিয়। এ আর রহমানের সংগীত পরিচালনায় তৈরি এই গানগুলো এখনও মানুষের মুখে মুখে শোনা যায়।

পরদেশ: সুভাষ গাই পরিচালিত পরদেশ ছবির গানগুলোও জনপ্রিয়। ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন মহিমা চৌধুরী।

ওয়ান টু কা ফোর: এই ছবিতে অভিনয় করেছেন শাহরুখ, জুহি চাওলা এবং জ্যাকি শ্রফ। ছবিতে শাহরুখ একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন।

দিওয়ানা: দিওয়ানা ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন প্রয়াত দিব্য ভারতী। এছাড়াও ছিলেন ঋষি কাপুর।

চাহাত: চাহাত ছবিতে পূজা ভাট এর সঙ্গে অভিনয় করেছেন শাহরুখ। ছবিটি পরিচালনা করেছেন মহেশ ভাট।

ইংলিশ বাবু দেশী মেম: ইংলিশ বাবু দেশী মেম ছবিটি প্রযোজনা এবং পরিচালনা করেছেন প্রবীণ নিশ্চল। ছবিতে শাহরুখের বিপরীতে ছিলেন সোনালী বেন্দ্রে।

রাম জানে: ১৯৯৫ সালে মুক্তি পাওয়া রাজীব মেহরা পরিচালিত রাম জানে ছবিটি শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন জুহি চাওলা। ইন্ডিয়ান এক্সপ্রেস

Jui  Banner Campaign
ট্যাগ: নেট ফ্লিক্সশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT