চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের বাড়িতে ঝুলছে বাংলাদেশী ভক্তের বানানো পোস্টার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়িতে ঝুলছে তার নতুন সিনেমা ‘পাঠান’-এর পোস্টার! না, অফিশিয়াল নয়- এটি ভক্তের বানানো একটি পোস্টার! যেটি বানিয়েছেন বাংলাদেশের মাহাদী রহমান তিলক। যিনি ঢাকার মিরপুর থাকেন। নিজেকে শাহরুখের ‘অন্ধ ভক্ত’ বলে দাবি করেন।

মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার মাউন্ট মেরি রোডে অবস্থিত বলিউড বাদশাহ’র বিলাসবহুল বাড়ি ‘মান্নাত’-এর দেয়ালে শাহরুখের নতুন সিনেমা ‘পাঠান’ এর লুকের একটি পোস্টার তার নিজের বানানো বলে চ্যানেল আই অনলাইনকে জানালেন তিলক।

শুক্রবার বিকেলে তিনি বলেন, আমার বানানো পাঠান-এর ফ্যান মেইড পোস্টার মান্নাতে লাগানো হয়েছে। সেখানকার শাহরুখ খানের ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। তাদের কাছে নিজে পোস্টারটি বানিয়ে পাঠাই। তারা মান্নাতের দেয়ালে লাগিয়ে দেয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ ফ্যান কমিউনিটিতে ব্যবহার হচ্ছে।

তিনি বলেন, ‘পাঠান’ এর ফ্যান মেইড পোস্টারগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে তিনটি। একটি মরক্কোর এক ভক্তের বানানো আর আরেকটা পাকিস্তানের এক ভক্তের বানানো। তাদের সঙ্গে আমারটাও অনেক ভাইরাল হয়েছে। অনেকেই এই পোস্টার ব্যবহার করে সিনেমার প্রমোশন করছেন দেখলাম। আমাকে মুম্বাইয়ের অনেকে ‘মাহাদী জিএফএক্স’ নামে চেনে।

কথা প্রসঙ্গে তিনি জানান, ‘পাঠান’ সিনেমার সহকারি সিনেমাটোগ্রাফার রাজভীর আসারের সঙ্গে আমার কিছু কথা হয়েছিলো। উনি দেখেছিলেন। তেমন বেশি কথা না হলেও তিনি আমাকে সিনেমাটির আপডেট সম্পর্কে জানাতেন।

মাহাদী রহমান তিলক মাদারীপুরের ছেলে। থাকেন ঢাকার মিরপুরে। পড়ছেন দশম শ্রেণিতে। তিনি জানান, ডিজাইনিং নিয়ে তার নেশা অনেক ছোটবেলা থেকেই। ২০১৬ সাল থেকেই তিনি এগুলো শিখে আসছেন। এম রাহিম পরিচালিত ‘শান’ সিনেমার অফিশিয়াল পোস্টার বানিয়েছেন। এছাড়াও প্রায় ১০/১২ টি নাটকের পোস্টার ডিজাইন করেছেন। এর বাইরে ফ্যান মেইড পোস্টার তৈরি করেছেন শতকেরও বেশি।

Jui  Banner Campaign
ট্যাগ: পাঠানপোস্টারবলিউডবাদশাভক্তমান্নাতশাহরুখসিনেমাটোগ্রাফার
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

রমজানের আগেই নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

দীর্ঘ সংগ্রামের পর দেশ গণতান্ত্রিক পথে: বিএনপি নেতারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুষ জয়ের পর তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মন্ত্রিপরিষদ সচিবের সাময়িক দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT