চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামীমুল হকের ‘পেশার রাজনীতি, নেশার রাজনীতি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ন ৩০, জানুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

মাওলানা ভাসানী বলেন, ঈদের জামাতে যাব মজিবরের পোশাক পরে। রাতেই মজিবরের পোশাক পেয়ে যাব। তাজ্জব বনে যান কাজী জাফর। বলেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে আপনি রাজপথে আন্দোলন করছেন। তার সরকারের সমালোচনা করছেন। আর তার দেয়া পোশাক পরে আপনি ঈদের জামাতে যাবেন? মওলানা ভাসানী তখন কাজী জাফরকে বলেন, শোন জাফর, শুধু কালকের ঈদই নয়, দীর্ঘ ১৭ বছর ধরে মজিবরের দেয়া পোশাক পরে আমি ঈদের নামাজ পড়ি। পাকিস্তান আমলে মজিবর জেলে থাকলেও তার স্ত্রী ঈদের পারিবারিক বাজারের সঙ্গে আমার পোশাক কিনতে ভুলতো না। যথারীতি ঈদের আগের রাতে সেই পোশাক আমার কাছে পাঠিয়ে দিতো সে।

শামীমুল হকের ‘পেশার রাজনীতি, নেশার রাজনীতি’ বইয়ে এমন চমকপ্রদ নানা তথ্য তুলে ধরা হয়েছে। রাজনীতির অন্দর মহলের জানা অজানা বহু চিত্র লেখক তুলে ধরেছেন তার এ বইয়ে। শামীমুল হক রম্য লেখক হিসাবে ব্যাপক পরিচিত। সমাজে সহজ করে কঠিন কথা বলার লোক খুবই কম। আর সমাজের অসঙ্গতিগুলোকে রসাত্মক করে ফুটিয়ে তোলার মানুষ আরও কম। সেই কম মানুষের একজন শামীমুল হক।

দেড় যুগেরও বেশি সময় ধরে সরস রচনা লিখে যাচ্ছেন তিনি। সমাজের দুর্নীতি, সন্ত্রাস, অনিয়মকে আঘাত করছেন রস-রঙ্গ আর ব্যঙ্গ-বিদ্রূপে। তার প্রতিটি লেখার বিষয় যেমন ভিন্ন তেমনি উপস্থাপনের ধরনটাও স্বতন্ত্র। হাস্যরসের ভেতর দিয়ে তিনি পাঠকের মনে ও মস্তিষ্কে চালিয়ে দেন উপভোগ ও অনুধাবনের এক অন্যরকম মিথস্ক্রিয়া। সমাজের দুর্নীতিগ্রস্ত প্রতিটা শাখাকেই বিভিন্ন রচনায় ঝাঁকিয়েছেন তিনি।

এবার বিষয় করেছেন রাজনীতি। অন্দরমহল মানেই কৌতূহলের এক অসীম উৎস। আর সে অন্দরমহল যদি হয় রাজনীতিবিদের, তবে ভাণ্ড উপচায় পাঠকের কৌতূহল। সময় ও ইতিহাসের পরিক্রমায় রাজনীতিকদের অন্দরমহলের সমসাময়িক মজাদার, বিখ্যাত ও শিক্ষণীয় ঘটনা আর রঙ্গ-রসিকতা তথ্য-উপাত্তসহ উপস্থাপন করেছেন পাঠকের সামনে। রয়েছে রাজনীতি, জনপ্রতিনিধিদের চাটুকারিতা, সমাজপতিদের ভিন্ন পসরার উপস্থাপন। অন্যসব রচনার মতো এ গ্রন্থেও শামীমুল হক প্রকাশ করেছেন তার ব্যঙ্গাত্মক ঢংয়ে প্রতিবাদী উচ্চারণ। সবমিলিয়ে রাজনীতি বিষয়ে আগ্রহীদের জন্য এটি হতে পারে একটি অবশ্য পাঠ্যগ্রন্থ। বইটি প্রকাশ করেছে কারুবাক প্রকাশনী। মেলার ৬৫৬ নং স্টলে প্রথম দিন থেকেই পাঠক কিনতে পারবেন বইটি।

Jui  Banner Campaign
ট্যাগ: অমর একুশে গ্রন্থমেলা ২০১৭অমর একুশে বইমেলা-২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্যের দাবি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT