শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বিরোধী আন্দোলন অব্যাহত রয়েছে।
উপাচার্যের অপসারণের দাবীতে বুধবার সকাল থেকেই প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ’ শিক্ষকরা। এরফলে আজও উপাচার্য তার কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।
উপাচার্য কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে । তবে ক্লাস পরীক্ষা যথারীতি চলছে।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, উপাচার্যকে অপসারন না করা পর্যন্ত তাদের কর্মসূচী চলবে।
উপাচার্যের অসৌজন্যমূলক আচরণ ও প্রশাসন পরিচালনায় অযোগ্যতার পাশাপাশি নিয়োগে অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’।







