চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্ত অপরাজিত ২৫৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

কিছুদিন আগেই তামিম ইকবাল করেছেন ট্রিপল সেঞ্চুরি। নাজমুল হোসেন শান্তর সামনে সুযোগ এসেছিল রোববার। সেন্ট্রাল জোনের অধিনায়ক শুভাগত হোম তড়িঘড়ি ইনিংস ঘোষণা করে দেয়ায় অবশ্য ২৫৩ রানে অপরাজিত থেকে সাজঘরে আসতে হয় পাকিস্তান সফরে টেস্ট দলে ফেরা এ বাঁহাতিকে।

বিসিএলের তৃতীয় রাউন্ডে কক্সবাজারে মুখোমুখি হয়েছে সাউথ জোন ও সেন্ট্রাল জোন। ম্যাচটা এমনিতেই আলোচনায়, প্রতিপক্ষের বোনাস পয়েন্ট ঠেকাতে সাউথ জোনের অধিনায়ক আব্দুর রাজ্জাকের হাতে ৬ উইকেট রেখেও মাত্র ১১৪ রানে ইনিংস ঘোষণার জন্য। পরে শান্তর আড়াইশ পেরোনো এই ইনিংস সাউথদের কঠিন পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে রোববার ১৯১ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যাওয়া শান্ত ফিরেই ছুঁয়ে ফেলেন ডাবল সেঞ্চুরি। ক্যারিয়ারে প্রথমবার। কদিন পরেই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজ, পাকিস্তান সফরে ফিরে দুই ইনিংসে দারুণ খেলা শান্ত স্কোয়াডে থাকছেন অবধারিতভাবেই। আড়াইশ পেরোনো ইনিংসের সুবাস নিয়ে নামতে পারছেন ঘরের মাঠে।

আগেরদিনই সেঞ্চুরি ছোঁয়া ২১ বছর বয়সী শান্ত ১২২ রানে তৃতীয় দিনে ক্রিজে আসেন। লাঞ্চের পর ফিরে স্পিনার মেহেদী হাসানকে ছক্কা মেরে ছুঁয়ে ফেলেন ডাবল। যেটি ২৯২ বলে ২৩ চার ও ৩ ছক্কায় সাজানো। যখন ২৫৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন, তখন ৩১০ বলে ২৫ চার ও ৯ ছক্কার মার। স্ট্রাইকরেট ৮১.৬১!

শান্তর আলো কাড়ার ম্যাচে ৮ উইকেটে ৩৮৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে সেন্ট্রালরা। প্রথম ইনিংসে তারা করেছিল ২৩৫। সাউথরা প্রথম ইনিংসে ৪ উইকেটে ১১৪ রানে ইনিংস ঘোষণা করেছিল। জয়ের জন্য তাদের ৫০৭ রানের লক্ষ্যের পেছনে ছুটতে হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ডাবল সেঞ্চুরিনাজমুল হোসেন শান্তবিসিএল-২০২০লিড স্পোর্টসসেন্ট্রাল জোন-সাউথ জোন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্থিক অনিয়মে শাস্তি পেল হামজার লেস্টার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নির্বাচনী দায়িত্বে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নির্দেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT