চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তি ও সহনশীলতা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশিক্ষণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ন ০৯, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

শান্তি ও সহনশীলতা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে সাংবাদিকদের তিন দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন সমষ্টি ইউএসএআইডি’র ‘অবিরোধ: রোড টু টলারেন্স’ কর্মসূচির সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করে।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটটে (পিআইবি) ৭ থেকে ৯ এপ্রিল তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশ নেন।

প্রশিক্ষণে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাজে বিদ্যমান বিভিন্ন ধরণের সহিংসতা তুলে ধরার পাশাপাশি তা প্রশমনে আইনশৃংখলা বাহিনীও গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলেন।

পাশাপাশি ব্যবহারিক কিছু কাজের মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নের দিক নির্দেশনা দেয়া হয় প্রশিক্ষণে।

শেষ দিনে সমষ্টির পরিচালক ও চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর মাসরুর জামান রনি বলেন, আমাদের সমাজে যে ধরণের সহিংসতার ঘটনা ঘটে চলেছে গণমাধ্যমে তা বেশি বেশি করে তুলে ধরতে হবে। এবং সহিংসতা দুর করে সমাজে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই দিকগুলোও গণমাধ্যমে তুলে ধরতে হবে। তাহলেই আমরা একটি সুখী সমৃদ্ধ সমাজ পাবো।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন- সমাজে বিদ্যমান সহিংসতা, অনাচার, দুর্নীতি গণমাধ্যমে তুলে ধরতে হলে শুধু প্রতিবেদক নয়, গণমাধ্যমের নীতি-নির্ধারণী ব্যক্তিদেরকেও এগিয়ে আসতে হবে।

Reneta

পাশাপাশি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এ ধরণের কর্মসূচি আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে বলে তারা জানান।

Jui  Banner Campaign
ট্যাগ: গণমাধ্যমগণমাধ্যমের ভূমিকাশান্তি ও সহনশীলতা
শেয়ারTweetPin2

সর্বশেষ

দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথের আগে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের উপস্থিতি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পেনাল্টি হাতছাড়া, শীর্ষ হারাল বার্সা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু আজ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের নতুন যাত্রা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT