চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিরক্ষায় বাংলাদেশ সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ন ০৯, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এম ওয়াই আলাউদ্দিন: জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নাথালি ফিউস্টার। বিশেষ করে জাতিসংঘের প্রতিটি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনীর সদস্যরা শান্তিরক্ষায় বিশেষ ভূমিকা পালন করছেন।

শান্তিরক্ষা মিশনে কাজ করতে গিয়ে যেসব সেনা সদস্য প্রাণ হারিয়েছেন তাদের কথা বিশ্ববাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন বলে তিনি জানান।

সৌদি আরবে রিয়াদে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর বৈঠকে নাথালি ফিউস্টার এ কথা বলেন। এসময় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) করোনা মহামারির সময়ে সীমিত পরিসরে (ভার্চুয়ালি) সৌদি আরবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে জানান ইউনেস্কো ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় যা বাংলাদেশে ১৯৫২ সালে ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের জন্য এক বিরাট সন্মানের বিষয়।

এসময় রাষ্ট্রদূত করোনা মহামারি পরিস্থিতিতে সৌদি আরবের অর্থনীতি ও শ্রম বাজারের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করেন। সৌদি আরবে প্রায় ২৩ লক্ষ বাংলাদেশী অভিবাসী কর্মরত রয়েছে যা বাংলাদেশে প্রেরিত রেমিট্যান্সের বড় উৎস বলে রাষ্ট্রদূত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে অবহিত করেন। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবে বসবাসরত অভিবাসীদের করোনা মহামারি চলাকালীন তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সৌদি সরকারের প্রশংসা করেন। সৌদি আরবে বসবাসরত অভিবাসীদের করোনাভাইরাসে আক্রান্ত হলে ফ্রি চিকিৎসা সেবা দেয়ার জন্যও রাষ্ট্রদূত প্রশংসা করেন।

রাষ্ট্রদূত সৌদি আরবে নিয়োজিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নাথালি ফিউস্টারের সাথে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ সেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

৩৬ বছর পর পূর্ণ মন্ত্রী পাওয়ায় ফেনীতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সামাজিক মাধ্যমে ‘হানিট্র্যাপ’: গ্রেপ্তার ১২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT