লড়াইটা বাংলাদেশের টপমোস্ট নায়ক শাকিব খান এবং কলকাতার হার্টথ্রব নায়ক দেবের মধ্যে। কারণ একই দিনে শাকিব খান-শ্রাবন্তী অভিনীত ‘শিকারী’ ও দেব-নুসরাত অভিনীত ‘লাভ এক্সপ্রেস’ মুক্তি পেতে যাচ্ছে।
কলকাতায় শক্ত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে মুখোমুখি হবেন বাংলার কিং খান শাকিব খান। শাকিবের বাংলাদেশ ও ভারতের প্রথম যৌথ প্রযোজনার সিনেমা কীভাবে দেবকে মোকাবিলা করে তা দেখতে অপেক্ষায় দর্শকরা।
পুরনো জুটি দেব-নুসরাতকে আবার দেখা যাবে ভেঙ্কটেশ ফিল্মসের নতুন ছবিতে। দেবের অনেক ছবির নায়িকা শ্রাবন্তী এই প্রথম শাকিবের সঙ্গে ‘শিকারী’তে কাজ করছেন। ‘শিকারী’ ও ‘লাভ এক্সপ্রেস’ মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ আগস্ট। 
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে ছবি দুটি। দুই প্রতিদ্বন্দ্বী প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মস ও এসকে মুভিজ একই দিনে লড়াইয়ে নামছে নিজেদের দুটি বড় বাজেটের ছবি নিয়ে।








