চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘শ্রেষ্ঠ অভিনেতা’র পুরস্কার বুবলীর হাতে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে জমকালো আয়োজনে হয়ে গেলো ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’। বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল প্লাটফর্মে বিভিন্ন ক্ষেত্রে অবদান ও শ্রেষ্ঠত্বের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

যেখানে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। শুক্রবার সন্ধ্যায় চ্যানেল আই চেতনা চত্বরে আলো ঝলমলে মঞ্চে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (এমপি) শ্রেষ্ঠ নায়কের ক্যাটাগরিতে শাকিব খানের নাম ঘোষণা করেন।

ব্যক্তিগত ব্যস্ততার কারণে শাকিব খান অনুষ্ঠানে আসতে পারেননি। তবে চ্যানেল আইয়ের আয়োজনে ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে তাকে সেরা নায়ক নির্বাচিত করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে শাকিবের অনুপস্থিতিতে তাৎক্ষণিক পুরস্কার বুঝে নেন সহ-অভিনেত্রী চিত্রনায়িকা বুবলী।

শাকিবের আগে বুবলী নিজেও মঞ্চ থেকে ‘শ্রেষ্ঠ নায়িকা’র পুরস্কার গ্রহণ করেন। প্রতিমন্ত্রী পলক জানান, “বস আসেননি সেজন্য পুরস্কারটি বুবলীর হাতে দেয়া হলো।”

শাকিব খানকে তার ‘বসগিরি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ নায়ক হিসেবে পুরস্কার দেয়া হয়। ওই সিনেমার জন্য নায়িকা বুবলীকেও শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার দেয়া হয়। মূলত, একই সিনেমা সংশ্লিষ্ট হওয়ায় শাকিবের পুরস্কারটি বুবলীর হাতে তুলে দেয়া হয়।

২০২০ সালে ডিজিটালি মুক্তি পাওয়া (ওটিটি, ইউটিউব) চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিওর উপর ভিত্তি করে সম্মাননা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করে চ্যানেল আই কর্তৃপক্ষ। যেখানে জুরি বোর্ডের রায়ে নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ চলচ্চিত্র, নাটক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী।

Reneta

দুটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসহ মোট ২৩টি ক্যাটাগারিতে দেয়া হয়েছে ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’।

লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর ডিজিটাল ব্যাংকিং অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং শ্রেষ্ঠ ফ্রন্টলাইনার অ্যাওয়ার্ড ২০২০ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল জনাব মো. মফিদুর রহমান।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইপলকপুরস্কারবসগিরিবুবলীলিড বিনোদনশাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিনিধির পাঠানো ছবি

জিলাপির টোকেন বিতরণকালে জামায়াতের তিন কর্মী আটক

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ: আহত ১১

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকার গঠনে প্রতীক্ষার ভোট আজ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT