চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘নোলক’ কি ঈদুল আজহায় মুক্তি পাবে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ন ২৪, জুন ২০১৮
বিনোদন
A A

গেল ডিসেম্বর মাসে শুরু হয় শাকিব খান অভিনীত ‘নোলক’ ছবির শুটিং। টানা ৩২ দিন শুটিং চলে ভারতের রামুজি ফিল্ম সিটিতে। তখন ছবির ৮০ ভাগের বেশি শুটিং শেষ হয়। এরপর কেটে গেছে প্রায় সাত মাস! এই সময়টায় ‘নোলক’-এ শাকিবের কয়েকটি লুক ও স্থিরচিত্র প্রকাশ পেয়েছে। তারপর থেকে দর্শকদের আগ্রহ বাড়ে ছবিটি নিয়ে।

আন-অফিসিয়ালি শোনা যায়, ‘নোলক’ মুক্তি পাবে ঈদুল আজহায়! কিন্তু বাকি শুটিং কবে শুরু? এ নিয়ে আজ রবিবার বিকেলে ছবির পরিচালক রাশেদ রাহা কথা বলেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে। তিনি জানান, ‘নোলক’-এর শুটিং একেবারের শেষ পর্যায়ে।’ রাশেদ রাহা বলেন, ‘শাকিব ভাইয়ের দুটি গান ও মাত্র একটি সিকোয়েন্স বাকি আছে। দুটো গান দুই দিন করে চারদিন, একটি সিকোয়েন্স আর একদিন। এই পাঁচদিন কাজ করতে পারলেই শেষ। অন্য শিল্পীদের বাকি ছোট ছোট কাজ যেকোনো সময় শেষ করা যাবে।’

‘নোলক’-এর পুরো শুটিং হয়েছে হায়দ্রাবাদে। কিন্তু যে দুটি গানের শুটিং বাকি আছে, একটি শুটিং লোকেশন হবে ভিন্ন, রাজস্থানে। অন্যটি ইনডোরে। তাই সেবার শুটিং শেষ করা হয়নি- বললেন রাশেদ রাহা। যোগ করে তিনি বলেন, ‘প্রজেক্ট মোটামুটি সব গোছানো আছে। কিছু ভিএফএক্সের কাজ আছে। যেহেতু এটা আমার প্রথম ছবি তাই মনোযোগ বেশি করে দিচ্ছি। কিছু মাস্টারপ্ল্যান নেয়া হয়েছে। দেশের বাইরে থেকে ভিএফএক্স করা হবে। যাতে দর্শক কোনো খুঁত ধরতে না পারেন।’

রাশেদ রাহা বলেন, ঈদুল আজহায় ‘নোলক’ মুক্তি পাবে কিনা এখনও সিওর না। কারণ, আমার ছবির একটা হাইপ আছে। আমি কারও সাথে প্রতিযোগিতায় যেতে চাই না। দেখা যাবে তখন শাকিবের ভাইয়ের আরও একাধিক ছবি আসবে। তারপরেও একজন পরিচালক হিসেবে বলছি, ঈদে মুক্তি পেলে তো আমার জন্যই ভালো। আর নোলকে নাচ, গান, মসলা সবই আছে। ঈদ নয়, যেকোনো সময় মুক্তি দিলে ছবিটা চলবে আমি বিশ্বাস করি।

তিনি বলেন, বাকি অংশের শুটিং দু-চারদিনের মধ্যে জানাবো। প্রযোজকের দিক থেকে গ্রিন সিগন্যাল পেয়েছি। আমি চাইলে পাঁচটি লট করে শুটিং করতে পারতাম। সেটা না করে, টানা ৩২ দিন কাজ করেছি। প্রতিদিন সকাল ৮ টায় শুটিং শুরু করেছি। অন্যরা শুটিং করে দুপুর ১২ টায়। এজন্য আমার প্রতিদিন ৪ ঘণ্টা করে এগিয়েছে। সেখানে শুটিং করেছি, ওখানে সকালের শিফট শুরু হয় ৬ টায়, শেষ হয় সন্ধ্যা ৬ টায়। রাতে শুটিং করলে ডাবল পেমেন্ট লাগে। কিন্তু আমরা একটা সিস্টেমের মধ্যে দিয়ে কাজ করেছি। পরে তো আবার আমি সিনেমা বানাবো। এই অভিজ্ঞতা তখন কাজে লাগাবো।

Reneta

‘নোলক’ ছবিটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট, যার কর্ণধার সাকিব সনেট। ফেরারী ফরহাদের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করছেন রাশেদ রাহা। ছবিতে শাকিবের নায়িকা ববি। আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, তারিক আনাম খান, নিমা রহমান, রেবেকা, শহিদুল আলম সাচ্চু রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত।

গেল ২১ নভেম্বর রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে জমকালো আয়োজনে নোলকের মহরত অনুষ্ঠিত হয়। এরপর ডিসেম্বরে শুটিং শুরু হয়। মহরত অনুষ্ঠানে শাকিব বলেছিলেন, ‘আধুনিক ও মানসম্মত বাংলা সিনেমা হবে ‘নোলক’। চ্যানেল আইকে রাশেদ রাহা বললেন, পুরো কাজটা পরিকল্পনা মতো করার চেষ্টা করেছি। কমার্শিয়াল ধারায় বাংলাদেশী দর্শকদের জন্য নতুনত্ব আসবে ‘নোলক’র মাধ্যমে।

Jui  Banner Campaign
ট্যাগ: নোলকববিরাশেদ রাহালিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT