বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং এবার ঢালিউডের কিং খান শাকিব
খানের জন্য গান গাইলেন।
জাজ মাল্টিমিডিয়ার বিগ বাজেট সিনেমা ‘শিকারী’র জন্য
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থৈথৈ, তাতা
থৈথৈ, তাতা থৈথৈ।’ গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ।
ছবিতে দেখা যাবে, ঘরোয়া একটি অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গানটির সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন শাকিব খান। এছাড়াও এ ছবির জন্য একটি মৌলিক গানও গেয়েছেন অরিজিৎ।
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ‘শিকারী’ আসছে ঈদে মুক্তি পাচ্ছে। এতে প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী।
এর আগে, সম্প্রতি দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের জন্য গান রেকর্ডে ব্যাস্ত ছিলেন অরিজিৎ।








