চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাইখ সিরাজ ও ‘হৃদয়ে মাটি ও মানুষ’র প্রশংসায় সাকিব

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৬:৪৬ পূর্বাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০১৬
কৃষি
A A

সাকিব আল হাসান! এক নামেই গোটা দুনিয়ার মানুষ চেনেন তাকে। বাংলাদেশের সমীহ জাগানো এই প্রতিভা ক্রিকেট দুনিয়ায় নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। কি বল, কি ব্যাট সমান তালেই ক্রিকেট বিশ্বকে শাসন করে চলেছেন সাকিব। ব্যস্ত ক্রিকেট শিডিউল, অবসর মেলে খুবই কম। তারপরও এখনো কিশোরবেলার প্রিয় অনুষ্ঠান মাটি ও মানুষ, হালের হৃদয়ে মাটি ও মানুষ দেখতে বসে যান টেলিভিশনের পর্দায়। কৃষি ও কৃষকের চালচিত্র অন্যরকম আবেগ তৈরি করে সাকিবের মনে।

ছোটবেলার কৃষির সঙ্গে সর্ম্পকের কথা উল্লেখ করে বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, ‘কৃষি দিকটি নিয়ে ছোটবেলা থেকেই অনেক অনেক সর্ম্পক আছে। বেশিরভাগ সময় আমি আমার নানা বাড়িতে কাটাতাম। নানার সাথে মামাদের সাথে জমিতে যেতাম, কৃষকরা ধান কাটতো আমি দেখতাম। আমি নিজে ধান মাড়াতাম।’

বাংলাদেশের কৃষিতে অগ্রগতি সর্ম্পকে বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান আরো বলেন, বাংলাদেশের কৃষিতে অগ্রগতি আমার কাছে অকল্পনীয় বিষয় বলে মনে হয়। কারণ আমরা যদি চিন্তা করি আমাদের দেশটা অনেক ছোট, জায়গার স্বল্পতা অনেক আর মানুষ অনেক বেশি। তবে আশার কথা হলো এখন না খেয়ে কেউ থাকে না, যেটা আমাদের সবচেয়ে বড় অর্জন।

২১ ফেব্রুয়ারি ছিলো কৃষি বিষয়ক প্রামান্য অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষের যুগপূর্তি। একটু দেরি হলো, তবে সুযোগ পেয়ে শুভেচ্ছা জানাতে ভোলেননি সাকিব আল হাসান।

অলরাউন্ডার সাকিব আল হাসান আরো বলেন, কোন কিছুর সাথে তুলনাও করতে পারবো না ‘হৃদয়ে মাটি ও মানুষ’ এতো বড় রোল প্লে করে কারণ আমাদের কাছে মনেহয় সারা দেশের লাখ লাখ কৃষক এই অনুষ্ঠানটি দেখেন এবং এটা দেখে অনুপ্রানিত হয়ে ভালো জিনিসটা জানতে শেখে।

বাংলাদেশ দলে কৃষি বিষয়ে কোনো কথা হয় কিনা সেবিষয়ে সাকিব আল হাসান বলেন, আমাদের মধ্যে কৃষি বিষয়ে কোনো কথা হলে, সবাই ওনার (শাইখ সিরাজ) নাম উল্লেখ করেন। কারণ আমরা জানি, এই ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের মাধ্যমেই আমাদের দেশের লাখ লাখ কৃষকের যে উপকার আসছে, তা আসলে ভাষায় বলার মতো না। ওনার অবদান অনেক, বিশেষ করে কৃষির দিক দিয়ে তার অবদান অনেক।

Reneta

সাকিব আল হাসান কৃষিকে নাগরিক জীবন থেকে বিচ্ছিন্ন হতে না দেয়ার কৃতিত্ব পুরো পুরো দিয়েছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে। সেই সাথে বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিং রুমে দারুন জনপ্রিয় হৃদয়ে মাটি ও মানুষের কারিগর শাইখ সিরাজকে বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা জানান বিশ্ব সেরা এই অলরাউন্ডার।

Jui  Banner Campaign
ট্যাগ: শাইখ সিরাজসাকিব আল হাসানহ্নদয়ে মাটি ও মানুষ
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT