চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ-মীরার বিয়েতে যা থাকছে

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৫:২৫ পূর্বাহ্ন ০৪, জুলাই ২০১৫
বিনোদন
A A

বলিউড ইন্ডাস্ট্রির মোস্ট এলিজেবল ব্যাচেলর তারকা শহীদ কাপুরের বিয়ে আর মাত্র তিনদিন পর। এরই মধ্যে শহীদ-মীরা’র বিয়ের কার্ড মিডিয়ায় প্রকাশ হয়েছে। বিয়ে নিয়ে মিডিয়াকে তেমন কিছু না বললেও এখন সব কিছুই পরিস্কার।

আগামী ৫ জুলাই থেকে শুরু হবে `চকলেট বয়’ শহীদ কাপুরের বিয়ের পর্ব। প্রথমদিন গায়ে হলুদ; এরপর ৬ জুলাই মেহেদি অনুষ্ঠান। আর সেই শুভক্ষণ নির্ধারিত হয়েছে যথারীতি ৭ জুলাই।

গায়ে হলুদ থেকে শুরু বিয়ে পর্যন্ত সব অনুষ্ঠান সম্পন্ন হবে ‘দ্য ওবেরয় গুরগাঁওতে’ নামক হোটেলে। জানা গেছে, গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত এই হোটেলের সমস্ত রুম বুক করেছেন তিনি। তাদের পরিবার এবং হবু বউয়ের পরিবার ছাড়া অন্যদের প্রবেশে রাখা হয়েছে নিষেধাজ্ঞা।

বিয়ের দিন তার তিন মায়ের (বাবা পঙ্কজ কাপুরের ৩ স্ত্রী) উপস্থিতিতে ‘হায়দায়’খ্যাত হায়দার পাঞ্জাবি স্টাইলে নিজেকে সাজাবেন। মীরা নিজেকে পাঞ্জাবি গুরিয়া হিসেবে তুলে ধরবেন।

দুই পরিবারের খাবার ও বিয়ের আচারে ভিন্নতা থাকায় শহীদ-মীরার বিয়ের রীতির পাশাপাশি খাবারের মেনুতেও থাকবে ভিন্নতা। বর-কনের পছন্দ না হলেও বিয়েতে থাকবে ‘নিরামিষ’ আইটেম।

সাতপাঁকে বাঁধার পর ১২ জুলাই  নব দম্পতির জন্য বিশাল এক বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

Reneta

ওই দিন বলিউডের নামিদামি অনেক তারকার আলোয় শহীদের গ্র্যান্ড রিসেপশন পার্টি জমে উঠবে। বাদ যাবে না শহীদের সাবেক প্রেমিকা কারিনা কাপুর, সোনাক্ষি সিনহা, বিদ্যা বালান এমনকি প্রিয়াঙ্কা চোপড়াও। তবে সংবর্ধনা অনুষ্ঠানে তারকাদের কথা চিন্তা করে খাবারের মেন্যুতে রাখা হবে মাংস ও বিভিন্ন প্রকার মিষ্টি।

বলিউডে বহু নায়িকার সঙ্গে প্রেমের পর্ব শেষ করে দিল্লীর শ্রীরাম কলেজে ইংরেজি বিভাগে স্নাতক পড়ুয়া মারী রাজপুতকে বিয়ে করবেন বলিউডের বর্তমান হিট নায়ক শহীদ কাপুর।

Jui  Banner Campaign
ট্যাগ: বলিউডশহীদ কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেড় বছরে কেমন করলো ইউনূস সরকার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের মধ্যে প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুর স্কুল প্রাচীর ধসে আহত ৫

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT