চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় একুশের নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

ছোট ও বড় পর্দার দাপুটে অভিনেতা শহীদুজ্জামান সেলিম। নির্মাণেও সমান পারদর্শী তিনি। তবে বিশেষ দিবস ছাড়া পরিচালনায় তাকে কমই দেখা যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নিজের পরিচালিত নাটক নিয়ে হাজির হচ্ছেন তিনি!

২১ ফেব্রুয়ারিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন রেখেছে চ্যানেল আই। এদিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার করবে বিশেষ নাটক ‘রাত জাগানিয়া’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম।

বিশেষ এই নাটকে অভিনয়ও করেছেন শহীদুজ্জামান সেলিম। নাটকের গল্পে দেখা যাবে- কলেজ পাস করে ছাত্র ছাত্রীরা সবাই বেরিয়ে গেছে কিন্তু ,একা রয়ে গেছেন আজমল। তার খুব শখ ছিলো সাহিত্য রচনা করবেন। সাহিত্য রচনা করা তার হয়ে না উঠলেও এসব ভাবতে ভাবতে বিয়ের বয়সটাই পার হয়ে যায়। তবুও সে কলেজ ছাড়তে পারে না। শেষকালে কলেজের কলিগরা ধরে বেধে বিয়ের পিড়িতে বসিয়েছিলো একটু বয়স কালে। একই কলেজের যুক্তিবিদ্যার অধ্যাপক মাজিদ সাহেবের বোন এর সাথে বিয়ে হয় তার।

মেয়েটা গ্রাম থেকে আসা। দেখতে অপরূপ সুন্দর হলেও শিক্ষার অবস্থা বেশ শোচনীয়। গর্ব করে সে বলে কি করে নকল দিয়ে ম্যাট্রিক পাস করেছে। প্রথম কিছুদিন স্ত্রীকে সংশোধনের চেষ্টা করে আজমল হাল ছেড়ে দিয়েছে। এদিকে যে কোন কারণেই হোক আজমলের সংসারে কোন সন্তান হয়নি।

এছাড়াও ২১ ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় প্রচার হবে: গান দিয়ে শুরু, বিশেষ টক শো ৩০০০ সেকেন্ড, টু দ্য পয়েন্ট-এর বিশেষ পর্ব, তৃতৃীয় মাত্রা, একুশের বিশেষ টেলিছবি ‘আ মরি বাংলা ভাষা’, একুশের গানের অনুষ্ঠান, একুশের বইমেলা থেকে সরাসরি সম্প্রচার ইত্যাদি।

Jui  Banner Campaign
ট্যাগ: ২১ ফেব্রুয়ারিএকুশচ্যানেল আইপান্থ শাহরিয়ারলিড বিনোদনশহীদুজ্জামান সেলিম
শেয়ারTweetPin

সর্বশেষ

রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নতুন মন্ত্রিসভায় কে কে আলোচনায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT