চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শর্ত সাপেক্ষে আইটেম গানে মিষ্টি জান্নাত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ন ৩০, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

আইটেম গানে দেখা যাবে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে। তবে শর্ত সাপেক্ষে তিনি আইটেম গানে পারফর্ম করতে রাজি হয়েছেন!

চ্যানেল আই অনলাইনকে মিষ্টি জানালেন, একই প্রযোজকের আরেকটি ছবিতে ‘নায়িকা থাকবেন’-এই শর্তে তিনি আইটেম গানে পারফর্ম করতে রাজি হয়েছেন।

‘লাভ স্টেশন’ ছবির এ নায়িকাকে দেখা যাবে সাইদুল ইসলাম রানার ‘বীরত্ব’ ছবির আইটেম গানে। যে ছবির নায়ক নায়িকা ইমন এবং সালওয়া। মঙ্গলবার রাতে পরিচালক ও প্রযোজকের সঙ্গে আইটেম গান ও আরেক ছবির নায়িকা হওয়ার ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা হয়েছে বলে জানান মিষ্টি জান্নাত।

তিনি বলেন, প্রযোজক রঞ্জন দাদার পরের ছবির নায়িকা আমি এ শর্তে তার ছবির আইটেম গান করতে রাজি হয়েছি। গান ও ছবির আয়োজনও চমৎকার। আইটেম গানে কাজ করলে নতুন অভিজ্ঞতা হবে। ভাবলাম বসে না থেকে প্রথমবারের মতো কাজটি করি।

‘বীরত্ব’ ছবির পরিচালক সাইদুল ইসলাম রানা বলেন, মিষ্টি জান্নাত যে আইটেম গানে পারফর্ম করবেন সেটি গেয়েছেন জি বাংলার সা রে গা মা পা চাম্পিয়ন অঙ্কিতা। তিনি এ ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় গান করছেন।

পরিচালক জানান, শনিবার গানটির রেকর্ডিং হবে। ২ অক্টোবর থেকে ফরিদপুরে ছবির শুটিং হবে। সেখানেই আইটেম গানটির দৃশ্যধারণ হবে।

Reneta

এদিকে মিষ্টি জান্নাত জানান, তিনি আরেকটি যে ছবির নায়িকা হবেন ওই ছবির পরিচালক সুমন ধর। আইটেম গানে চুক্তির সময় তিনিও উপস্থিত ছিলেন। নভেম্বরের দিকে নতুন এ ছবির শুটিং হবে।

সুমন ধর বলেন, মিষ্টি জান্নাত আমার পরিচালনায় ছবিটি করবেন। প্রাথমিকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে৷ আগামী সপ্তাহেই ছবির নাম চূড়ান্ত হবেন। গল্পটা ২০১৫ সাল থেকে গুছিয়ে রেখেছি। আশা করছি মিষ্টি জান্নাতকে নিয়ে চমৎকার একটি কাজ হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আইটেম গানমিষ্টি জান্নাতলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেড় বছরে কেমন করলো ইউনূস সরকার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের মধ্যে প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT