জনপদ

শরীয়তপুরের চিশতীনগরে আন্তর্জাতিক সুফি সেমিনার

সুফি

শরীয়তপুরের নড়িয়ার পণ্ডিতসার গ্রামের চিশতীনগরে মঙ্গলবার এক আন্তর্জাতিক সুফি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মুসলমান হিসেবে সারা বিশ্বে নিজ নামে নন্দিত। সৎ ও যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত। সততা ও বিশ্বাসের সঙ্গে তিনি বাংলাদেশকে নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন।

‘হযরত খাজা মুঈনুদ্দিন চিশতী উপমহাদেশে ইসলাম ও মানবতার শ্রেষ্ঠ দূত’— শিরোনামে এ সেমিনারে দেশ-বিদেশের খ্যাতিমান বক্তারা আলোচনা করেন।

প্রায় চার হাজার দর্শক-শ্রোতার উপস্থিতিতে গ্রাম বাংলার জনপ্রিয় অনুষ্ঠান কাওয়ালী পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান শেষ হয়।

বিষয়:শরীয়তপুরসুফি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…