চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরিফুল-নাসুমের অভিষেক, চোটে নেই মুশফিক, শুরুতে বোলিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ পূর্বাহ্ন ২৮, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডে টানা তিন ওয়ানডেতে টস হেরেছেন তামিম ইকবাল। টি-টুয়েন্টি সিরিজের শুরুতে মাহমুদউল্লাহ রিয়াদের কয়েন ভাগ্যও হাসল না। বাংলাদেশ অধিনায়ক মাইক্রোফোনের সামনে যেটা বললেন, টস জিতলে বোলিংই নিতে। কিউই অধিনায়ক টিম সাউদিও শুরুতে বোলিংয়েই আমন্ত্রণ জানিয়েছেন টাইগারদের।

রোববার হ্যামিল্টনে তিন টি-টুয়েন্টির সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুজনকে অভিষেক করিয়ে নেমেছে বাংলাদেশ। ২৬ বছর বয়সী বাঁহাতি অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদ ও ১৯ বছর বয়সী ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার বাঁহাতি পেসার শরিফুল ইসলামের অভিষেক হল লাল-সবুজ জার্সিতে।

অভিজ্ঞ মুশফিকুর রহিম খেলতে পারছেন না কাঁধের চোটে। একাদশে এসেছেন স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন।

ওয়ানডে সিরিজ খেলে ফিরে আসা তামিম ইকবালের জায়গায় খেলছেন নাঈম শেখ। পেসে নবীন শরিফুলের সঙ্গে থাকবেন মোস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

তিন ওয়ানডের সিরিজে বাজে ব্যাটিং-ফিল্ডিংয়ে হোয়াইটওয়াশ হওয়া সফরকারীরা নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে ২৯ ম্যাচ খেলে এখনও জয়হীন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

Jui  Banner Campaign
ট্যাগ: নাসুমলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্যাচ ছেড়ে ম্যাচ হাতছাড়া নেদারল্যান্ডসের, জয়ে শুরু পাকিস্তানের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT