চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শব্দ-সুর ও দুপুর অন্তপ্রাণ একজন লুৎফর হাসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ন ১০, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
একমাত্র কন্যা দুপুর সহ লুৎফর হাসান

একমাত্র কন্যা দুপুর সহ লুৎফর হাসান

শব্দ-সুর ও দুপুর এর বাইরে তার কোন দুনিয়া নেই। ২০১১ সালে ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গানটিতে কণ্ঠ দিয়ে ভিন্ন স্বাদের কণ্ঠের আমেজ দিয়েছিলেন বাংলাদেশের গানে। তারপর চলে গেছে অর্ধযুগ। মিলেছে জনপ্রিয়তা। খ্যাতির স্বাদও কম নয়। তারপরও নিরন্তর অতৃপ্তি নিয়ে লিখে চলেন তিনি। গান লেখেন। করেন সুর। গান না বলে তার লেখাকে গীতিকবিতা বললে অত্যুক্তি হবেনা।

তিনি দুহাতে লিখে চলেছেন। গীতিকবিতা, গল্প, উপন্যাস, কবিতা এবং ছড়া। লিখে চলেছেন ঝিনাই নদীর বাঁক। লিখে চলেছেন ফেলে আসা নবগ্রাম। লিখে চলেছেন কষ্টের জীবন। লিখে চলেছেন আনন্দ। আর লিখে চলেছেন জীবনলব্ধ সব ধরণের অভিজ্ঞতা।

ব্যক্তিজীবনের নানা ঘাত প্রতিঘাতও শব্দে ফুটিয়ে তুলছেন নিরন্তর। আর লিখে চলেছেন দুপুর। গড়ে তুলছেন দুপর। একমাত্র আত্মজা দুপুরকে নিয়ে সৃজনশীল এবং সৃষ্টিশীল ভষ্যিৎ নিয়ে এগিয়ে চলেছেন আপনমনে। তার ভাষ্য, দুপুর আর আমি একই শব্দ আর একই সুরে গাঁথা। দুপুরের মধ্য দিয়ে আমি বেঁচে থাকতে চাই আগামীর মাঝে। আমার শব্দ-সুরের ঝিনাই নদী বয়ে যাবে দুপুর হয়ে।

বছরের শুরুতে তার লেখায় আসিফ আকবরের কণ্ঠে উঠেছে ‘প্রথম দেখা’ গানটি। রিয়াদ হাসানের সুরে ও ডিজে রাহাতের সঙ্গীতায়োজনে ইতিমধ্যে সময় মাতিয়ে তুলেছে। এবার নিজের কণ্ঠে আর সুরের পসরা নিয়ে বছর জুড়ে বিরাজমান থাকার লক্ষ্য স্থির করেছেন। এ তালিকায় রয়েছে ৭টি গান। যার ১টি বাদে ৬টি নিজের লেখা। গানগুলো হল ‘বোবা পাখির গান’, ‘বলো না বিদায়’, ‘ মন হারানোর দেশ’, ‘চলো সবুজে’, ‘বাংলাদেশের দুপুর’ ও ‘বৃষ্টি ছেঁচা শাড়ি’। ‘খরচাপাতির গান’ শিরোনামে বাকী গানটি লিখেছেন তার ‘ঘুড়ি’র গীতিকার সোমেশ্বর অলি। সবগুলো গানের সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

এছাড়া অন্যদের লেখা-সুরে গান করা কিংবা নিজের লেখা-সুরে অন্যকে দিয়ে গান করানোতো চলবেই। এদিকে আসন্ন বইমেলায় আসছে তার উপন্যাস, গল্প, ছড়া এবং কবিতার বই। ‘লাল কাতানের দুঃখ (উপন্যাস), ‘ভালোবাসার উনুনঘর  (গল্প), ‘ দুপুরপাখি ( ছড়া) এবং ‘ যে বছর তুমি আমি চাঁদে গিয়েছিলাম (কবিতা)।  গান প্রকাশিত হওয়ার আগেই তার উপন্যাস বেরিয়েছিল ২০০৯ এর বইমেলায়। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৮।

এ পর্যন্ত তার প্রকাশিত একক অ্যালবাম ৫টি। আর একক বের করবেন না। সিঙ্গেল বের করেই কাটবে সঙ্গীতের জীবন। প্রকাশিত একক অ্যালবামগুলো হল ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো (২০১১০’। ২০১১,  ‘আমার আকাশ পুরোটাই (২০১৩)’, ‘জোনাকীরা (২০১৪)’, ‘বন্ধু তোমার ছুটি মেলেনা (২০১৫)’ এবং ‘একলা লাগে খুব (২০১৭)’

Jui  Banner Campaign
ট্যাগ: দুপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈশানের ৭৭, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT