চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার সকাল ১১টায় বাংলাদেশে আঘাত হানতে পারে ‘ফণী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ অপরাহ্ন ০৩, মে ২০১৯
- লিড নিউজ, বাংলাদেশ
A A

বাংলাদেশ থেকে এখনো ৩০০ কি.মি. দূরত্বে রয়েছে ঘূর্ণিঝড় ফণী। শনিবার বেলা ১১ টার দিকে ঝড়টি প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দীন আহমেদ।

শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শামসুদ্দীন আহমেদ বলেন, সাতক্ষীরা হয়ে নড়াইল, কুষ্টিয়া, রাজশাহী রংপুরে হয়ে শনিবার বিকালে বাংলাদেশ অতিক্রম করে উত্তরের দিকে যাবে।

তবে স্থল ভাগের উপর দিয়ে আসার কারণে এই ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা কম বলে জানিয়েছেন তিনি।

তবে এরইমধ্যে ফণীর প্রভাব পড়তে শুরু হয়েছে বাংলাদেশে। দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টি শুরু হয়েছে। রাজধানী ঢাকাতেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

সবচেয়ে বেশি প্রভাব অনুভূত হয়েছে দেশের উপকূলীয় এলাকাগুলোতে। ফণীর ছোবল থেকে রক্ষা পেতে উপকূলীয় ১৯ জেলার সাড়ে ১২ লাখ বাসিন্দা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

Reneta

এরমধ্যে সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছেন বরগুনা জেলা থেকে। এই জেলার লাখের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে গিয়েছেন।

উত্তর বঙ্গোপসাগরে গত ২৭ এপ্রিল ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার পাঁচ দিন পর শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে ভারতের উড়িষ্যায় আঘাত হানে ফণী। প্রবল এই ঘূর্ণিঝড়টি আঘাত হানলেও বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রভাব পড়ে ১০ মিনিটের ভেতর।

ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সাথে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। প্রবল ঝড়ের আতঙ্কে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

Jui  Banner Campaign
ট্যাগ: ঘূর্ণিঝড় ফণিফণি
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব: পররাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

যে যোগ্যতায় ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলবে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

‘আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ’

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু, লাগবে না স্টল ভাড়া

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT