চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শনিবার বিকেল’ নিয়ে রাশিয়া যাচ্ছেন তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ন ০৯, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমোদন না পেলেও চলতি মাসে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ৪১তম মস্কো আন্তর্জাাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘শনিবার বিকেল’। উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শীত হবে ছবিটি। দূর দেশে দর্শকের সঙ্গে বসে ছবিটি উপভোগ করতে রাশিয়ায় উড়ে যাবেন ছবির নির্মাতাসহ অন্তত জনা পাঁচেকের একটি টিম।

ফারুকী ও গাউসুল আলম শাওনসহ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন ‘শনিবার বিকেল’-এর তিন চরিত্র জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা ও পরমব্রত। খবরটি চ্যানেল আই অনলাইনকে জানালেন মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, ১৮ এপ্রিল পর্দা উঠছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আর এই উৎসবে ‘শনিবার বিকেল’ দেখানো হবে ২৪ এপ্রিল। আমরা বাংলাদেশ থেকে ২২ এপ্রিল মস্কোতে যাবো। ২৩ এপ্রিল ছবিটি নিয়ে সংবাদ সম্মেলনেও অংশ নিবো। ২৫ তারিখ ক্লজিং সেরেমনির পর দেশে ফিরে আসবো।

উৎসবের মূল পুরষ্কার ‘গোল্ডেন সেইন্ট জর্জ’-এর জন্য লড়েছে মোট ১৩টি ছবি। এর মধ্যে নির্বাচিত হয়েছে পাঁচটি ছবি। এরমধ্যে জার্মানি এবং রাশিয়ার কো প্রোডাকশন এ তৈরি বাংলাদেশের মোস্তফা সরওয়ার ফারুকীর ফারুকীর ‘শনিবার বিকেল’ ছাড়া রয়েছে ইরানের নির্মাতা রাসৌল সাদ্রামেলির ‘মাই সেকেন্ড ইয়ার ইন কলেজ’, ফ্রান্সের এলিস ওতজেনবারগার এর ‘মাই পোলিশ হানিমুন’, জার্মানি-লাটভিয়ার কো প্রোডাকশন এ তৈরি নির্মাতা ডেভিস সিমানিস এর ‘দ্য মুভার’, এবং চিনের নির্মাতা ঝ্যাং চি এর ‘ইকো’।

উৎসবে জুরি প্রধান হিসেবে থাকছেন কোরিয়ান মাস্টার ফিল্মমেকার কিম কি দুক।

ডকুমেন্টারি কম্পিটিশনে উল্লেখযোগ্য কিছু প্রতিযোগী হলো রাশিয়া/আমেরিকা কো প্রোডাকশনের ওলগা ভফ নির্মিত ‘বিজি ইনসাইড’, আমেরিকান নির্মাতা গেব পলস্কি এর ‘ইন সার্চ অব গ্রেটনেস’ এবং ডেনমার্কের নির্মাতা কার্ল অলসনের ‘প্যাট্রিমোনিয়াম।’

Reneta

উৎসবে অ্যান্থনি ও জো রুশোর ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ এর স্পেশাল স্ক্রিনিং এর আয়োজন করা হয়েছে। ২৩ এপ্রিল, সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তির একদিন আগে এই বিশেষ শো হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইরানকিম কি দুকজাহিদ হাসানতিশাপরমব্রতফারুকীমস্কোরাশিয়ালিড বিনোদনশনিবার বিকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT