চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার বিকেলে ঢাকায় কিউয়ের ‘নবারুণ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ন ১৮, জুন ২০১৯
বিনোদন
A A

‘যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি/ যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি/ যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরাণী/ প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না,আমি তাকে ঘৃণা করি’। প্রতিবাদ আর ক্ষোভে ফুঁসে উঠে কবিতায় যিনি বজ্রকণ্ঠে বলতে পারতেন, ‘এই মৃত্য উপত্যকা আমার দেশ না’-তিনি নবারুণ।

বাংলা সাহিত্যের অন্যতম কবি ও কথাসাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। কমিউনিস্ট ধারার এই সাহিত্যিকের লেখা থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে। এরমধ্যে বিশেষ করে ‘হারবার্ট’ ও ‘কাঙাল মালসাট’ অন্যতম। এদিকে তাঁর জীবন যাপন নিয়েও চেনা ছকের বাইরের এক অন্যরূপ ফুটে উঠেছে ভিজ্যুয়াল মিডিয়ামে!

আর এই কাজটি করেছেন ‘তাসের দেশ’ খ্যাত কলকাতার নির্মাতা কৌশিক মুখার্জী। চলচ্চিত্রাঙ্গনে যিনি কিউ নামেই বেশি পরিচিত। নবারুণকে নিয়ে তার বানানো ডকুমেন্টারিটি ঢাকায় দেখানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্বাধীন চলচ্চিত্র আন্দোলন ও লিটল ম্যাগ ‘ডানার করাত’।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনের কথা হয় ‘ডানার করাত’-এর সম্পাদক মাহবুব হাসানের সঙ্গে। তিনি জানান, রাজধানী ঢাকার আজিজ সুপার মার্কেট-এর শর্টফিল্ম ফোরাম মিলনায়তনে আগামী শনিবার (২২ জুন) বিকেল ৫টায় কিউয়ের ‘নবারুণ’ দেখানো হবে। কোনো ধরনের টিকেট মূল্য ছাড়াই আগত দর্শক প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিকের উপর নির্মিত ডকুমেন্টারিটি দেখতে পারবেন।

ঢাকায় ‘নবারুণ’-এর প্রদর্শনীর জন্য ডানার করাতের এই সম্পাদক বাংলাদেশ স্বাধীন চলচ্চিত্র আন্দোলন, অডজয়েন্ট ও বোধশব্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ  জানান শর্টফিল্ম ফোরামকেও।

২০১২ সালে ‘নবারুণ’ তথ্যচিত্রটির কাজ শুরু করেছিলেন কিউ। তখন কলকাতার গণমাধ্যমে এই তথ্যচিত্রটি নিয়ে নির্মাতা বলেছিলেন, আমি যে নবারুণের ওপর তথ্যচিত্র বানাবো সেটাই তো স্বাভাবিক৷ একদিন মনে হল, ‘আরে! এটাই তো আমার করা উচিত৷ এতদিন করিনি কেন?’ এখন মনে হয়, ভাগ্যিস! আমার জীবনের অন্য সব কিছুর মতো এটা দেরি করিনি, সময়মতো শুরু করেছিলাম। অন্তত এটাতে কিছুটা সেন্স কাজ করেছে! নবারুণদা আগ্রহ প্রকাশ করেছিলেন কথাটা শুনে। আমার কাজ সম্পর্কে তাঁর ধারণা ছিলো। আমারই খারাপ লাগছে যে উনি শেষ কাজ দেখে যেতে পারলেন না৷

Reneta

২০১৪ সালের ৩১ জুলাই মৃত্যু বরণ করেন সাহিত্যিক মহাশ্বেতা দেবী ও বিজন ভট্টাচার্যের পুত্র নবারুণ ভট্টাচার্য।

ট্রেলারে নবারুণ: 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঙাল মালসাটকিউকৌশিক মুখার্জীনবারুণমহাশ্বেতা দেবীলিড বিনোদনহারবার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশাখে শুরু ‘কৃষক কার্ড’ বিতরণ, বছরে আড়াই হাজার টাকা পাবেন কৃষকরা

এপ্রিল ১২, ২০২৬

কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধনে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ কী?

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিশ্চিতভাবে এগোবে: পররাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ১২, ২০২৬

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পাহাড়ীদের বৈসাবী উৎসব শুরু

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT