চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার বিকেলে চ্যানেল আইয়ে ‘#মি টু’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ন ১৬, আগস্ট ২০১৯
অন্যান্য
A A

সমাজে সব বয়সী নারীরা প্রতিনিয়ত বিভিন্নভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত সবখানে অনিরাপদ নারী। কোনো না কোনোভাবে মন্দ পুরুষের লালসার শিকার হচ্ছেন।

এ নিয়ে কিছুদিন আগে উত্তাল হয়েছিল হলিউড-বলিউড। যৌন নির্যাতন বিরোধী যে আন্দোলনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগে ‘মিটু মুভমেন্ট’ নামে ছড়িয়ে গিয়েছিলে বিশ্বব্যাপী। দাপুটে নির্মাতা, প্রযোজক ও অভিনেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে আঙুল তুলেছিলেন বহু অভিনেত্রী। যার আঁচ কিছুটা হলেও লেগেছিলো বাংলাদেশে। আর সেই মুভমেন্ট নিয়েই চ্যানেল আইয়ের ঈদ আয়োজনের ৬ষ্ঠ দিনে থাকছে টেলিছবি ‘#মি টু’।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের বিশেষ টেলিফিল্ম ‘#মি টু’ ঈদের ৬ষ্ঠ দিন (শনিবার) বিকাল সাড়ে চারটায় চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে।

১৯৫২ এন্টারটেইনমেন্টের ব্যানারে এ টেলিফিল্মটি নির্মাণ করেছেন সাজ্জাদ সুমন। নাটকটি লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, লুৎফুর রহমান জর্জ, সুজাত শিমুল প্রমুখ।

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে চলমান যে প্রতিবাদ, তা নিয়েই এই টেলিছবি। যা দেখে অন্তত কোনো মেয়ে যেন তার সঙ্গে ঘটে যাওয়া হয়রানির বিরুদ্ধে সোচ্চার হতে পারে, বিচারের জন্য আওয়াজ তুলতে পারে ঠিক এ কারণেই ‘#মি টু’ নাটকে কাজ করেছেন বলে জানান অভিনেত্রী তিশা।

নির্মাতা সাজ্জাদ সুমন জানালেন, সমাজে নারীরা বিভিন্নভাবে হ্যারেজমেন্টের শিকার হচ্ছেন। পত্রিকার পাতা খুললেই ধর্ষণ, হয়রানির খবর পাই। এসব থেকে বাঁচতে স্ব স্ব ক্ষেত্রে নারীদের রুখে দাঁড়ানোর গল্পই হচ্ছে ‘#মি টু’।

Reneta

সমাজে নারীদের সচেতন করতে এ ধরণের কাজের বিকল্প নেই বলে মনে করেন ‘কলুর বলদ’-খ্যাত এই নির্মাতা। তিনি বলেন, কাজটি আমার অনেক যত্নের।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইতিশামি টুলিড বিনোদনলুৎফুর রহমান জর্জশহিদুজ্জামান সেলিমসাজ্জাদ সুমনসুজাত শিমুল
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT