বাংলাদেশ

শনিবার বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট

হজের প্রথম ফ্লাইট

ফাইল ছবি

বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট যাবে শনিবার। ৪শ’ ১৯ জন যাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট শনিবার সকাল ৭টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জেদ্দা রওনা হবে।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১ শ ২৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এখন দেশের বিভিন্ন এলাকা থেকে হজ ক্যাম্পে এসে হজযাত্রীরা তাদের প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছেন।

ঢাকার আশকোনা হজক্যাম্পে প্রয়োজনীয় কাগজপত্রসহ হজযাত্রী ছাড়া কাউকে এ বছর প্রবেশ করতে দেয়া হচ্ছে না। প্রথম ফ্লাইটে যাত্রী হতে পেরে খুশি আল্লাহর এই মেহমানরা।

সরকারি বেসরকারি মিলে এখন পর্যন্ত ৩১ হাজার ১৯ জনের হজ ভিসা হয়েছে। ঢাকার সৌদি দূতাবাসে ভিসার জন্য পাসপোর্ট জমা আছে ৫০ হাজারের মতো।

শনিবার প্রথম ফ্লাইট ছাড়াও বিমানের আরো ৩টি ফ্লাইট রয়েছে। সাউদিয়ার রয়েছে আরো ৪টি ফ্লাইট।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

বিষয়:হজহজ ফ্লাইটহজের প্রথম ফ্লাইট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…