চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার দুপুরে কালজয়ী ছবি ‘জীবন থেকে নেয়া’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

‘একটি দেশ। একটি সংসার। একটি চাবির গোছা। একটি আন্দোলন।’- কালজয়ী ও ঐতিহাসিক ছবি ‘জীবন থেকে নেয়া’র পোস্টারে এমন লেখাই ছিলো।

এমনটা দেখে কেউ কেউ মনে করতে পারেন, বাঙালি মধ্যবিত্ত পরিবারের কোনো সাদামাটা একটি গল্পকে কিংবদন্তী নির্মাতা জহির রায়হান তার চলচ্চিত্রে তুলে ধরেছেন! কিন্তু আসলে কি তাই?

সিনেমাটি ছিলো পারিবারিক গল্পের আবহে রাষ্ট্রের অধিকার আদায়ের গল্প। স্বাধিকার আদায়ের গল্প। আরো খোলাসা করে বললে, মুক্তিযুদ্ধের পটভূমির গল্প। যেখানে স্বৈরশাসকের ভূমিকায় দেখানো হয়েছে প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী রওশন জামিলকে।

জহির রায়হান নির্মিত কালজয়ী এই ছবিটি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আবারও সম্প্রচার করবে চ্যানেল আই।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান আয়োজনে ২১ ফেব্রুয়ারির ঠিক একদিন আগে (শনিবার) বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে কালজয়ী এই বাংলা ছবিটি। যার পরিচালক ও প্রযোজক জহির রায়হান। ছবির কাহিনি লিখেছেন যৌথভাবে আমজাদ হোসেন ও জহির রায়হান। চিত্রনাট্য লিখেছেন জহির রায়হান।

ছবিতে মূল চরিত্রে রওশন জামিল ছাড়াও অভিনয় করেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, আনোয়ার হোসেন, খান আতাউর রহমান, আমজাদ হোসেন, শওকত আকবর, বেবি জামান প্রমুখ। ছবির বেশির ভাগ গানের সুরকার খান আতাউর রহমান। ১৯৭০ সালের ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

Jui  Banner Campaign
ট্যাগ: আনোয়ার হোসেনআমজাদ হোসেনখান আতাউর রহমানজহির রায়হানজীবন থেকে নেয়াবেবি জামানরওশন জামিলরাজ্জাকরোজী সামাদলিড বিনোদনশওকত আকবরসুচন্দা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT