চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর সিজন থ্রি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ন ০৯, অক্টোবর ২০২০
বিনোদন
A A

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট- সিজন টু’ শেষ হচ্ছে শুক্রবার। ৭১ পর্বে এ নাটকটি শেষ হলেও শনিবার থেকে ‘সিজন ৩’ শুরু হবে।

চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন নির্মাতা অমি। তিনি বলেন, শনিবার থেকে ‘ব্যাচেলর পয়েন্ট- সিজন ৩’ প্রচার শুরু হবে। বরাবরের মতো বৃহস্পতিবার থেকে শনিবার, এই তিনদিন সন্ধ্যা ৭টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে সিজন থ্রি প্রচার হবে।

ব্যাচেলর পয়েন্টের প্রথম সিজনে ছিল রাজধানী শহরে পড়তে এসে কয়েকজন তরুণের একসঙ্গে মিল হয়ে নতুন বাসায় ওঠার গল্প। ‘সিজন ২’ এ ছিলো তাদের ক্যাম্পাস জীবন এবং নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে তাদের বন্ধুত্ব দৃঢ় হওয়ার গল্প।

সিজন-৩ নিয়ে অমি বলেন, নতুন সিজনে এবার তারা একেকজন একেক দিকে চলে যাবে। কেউ কেউ কর্মক্ষেত্রে প্রবেশ করবে৷ নতুন কিছু চরিত্র যোগ হবে। ককটেল বাবু নামে খুব মজার এক চরিত্রে দেখা যাবে সুমন পাটোয়ারী ভাইকে।

এছাড়া বজরা বাজারের জাকির, ফার্মেসির দোকানের রতনসহ কাবিলার রোকেয়া চরিত্রটিও সামনে আসতে পারে। আগের দুই সিজনের চরিত্রগুলো আগামিতে আবার আসতেও পারে। এমন নয় যে, শুরুতে যারা থাকবে না তারা কখনোই আসবে না। চমক হিসেবেই রাখছি।

মোশন রকের ব্যানারে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষি আলম, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মুসাফির শোয়েব সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ।

Reneta

এ নাটকের অন্যতম আকর্ষণ কাবিলা চরিত্রটি। যার চরিত্রে অভিনয় করেন জিয়াউল হক পলাশ। সবকিছু ছাপিয়ে নোয়াখালীর ভাষায় কাবিলার সাবলীল অভিনয়ে মুগ্ধ থাকে দর্শক।

নতুন সিজন প্রসঙ্গে পলাশ চ্যানেল আই অনলাইনকে বলেন, আগের দুই সিজনের জনপ্রিয়তা যাতে অব্যাহত থাকে সেটা মাথায় নিয়েই শনিবার থেকে নতুন সিজন শুরু করতে যাচ্ছি। আমি মনে করি আগের দুই সিজনের চেয়েও নতুন সিজন উপভোগ্য হয়ে উঠবে।

Jui  Banner Campaign
ট্যাগ: চাষি আলমজিয়াউল হক পলাশতৌসিফ মাহবুবব্যাচেলর পয়েন্টমারজুক রাসেলমিশু সাব্বিরলিড বিনোদনশামীম হাসান সরকারশিমুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভোটদানের চিত্র পর্যবেক্ষন।

প্রধান উপদেষ্টার ভোটের চিত্র পর্যবেক্ষণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি।

“সারাদেশে হাতপাখার লোকজনদের বাঁধা দেওয়ার সংবাদ আসছে”

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: বাগেরহাটে নির্বাচনকে ঘিরে সংঘর্ষ।

বাগেরহাটে নির্বাচনকে ঘিরে সংঘর্ষ, জামায়াতের ৬ কর্মী আহত

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT