চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার অন্তর্জালে গাস্তঁ রোবের্জ স্মরণসভা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ন ০৩, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

২৬ আগস্ট কলকাতায় মারা গেছেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র পণ্ডিত ফাদার গাস্তঁ রোবের্জ। চলচ্চিত্র চিন্তক ও সংগঠক এই গুণী মানুষটির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণের উদ্যোগ নিয়েছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ।

মহামারীর এই দূর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে স্মরণ আয়োজনটি অনলাইনে সম্পন্ন হবে বলে জানিয়েছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ। স্মরণ আয়োজনটি আগামি শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের ফেসবুক পেজ হতে সরাসরি সম্প্রচার করা হবে।

গাস্তঁ রোবের্জ স্মরণসভায় স্মরণ আলোচনায় অংশগ্রহণ করবেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, ভারতের চলচ্চিত্র শিক্ষক ও লেখক সঞ্জয় মুখোপাধ্যায়, চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেন, চলচ্চিত্র সমালোচক ও লেখক শৈবাল চৌধুরী এবং স্মরণ আয়োজনটি সঞ্চালনা করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন।

৫০ বছরের বেশি সময় ধরে গাস্তঁ রোবের্জ উপমহাদেশে চলচ্চিত্র শিক্ষা, চলচ্চিত্রচিন্তা ও চলচ্চিত্র-সংস্কৃতির রূপবদলে ভূমিকা রেখেছেন। চলচ্চিত্র বিষয়ে বহু গ্রন্থের প্রণেতা এবং এই সকল গ্রন্থ উপমহাদেশে চলচ্চিত্রচর্চায় ও চলচ্চিত্রশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলাদেশের বহু চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রকর্মী সরাসরি তাঁর ছাত্র ছিলেন। গাস্তঁ রোবের্জ গত চার দশকে বহুবার বাংলাদেশে এসেছেন এবং এই দেশে চলচ্চিত্র শিক্ষার বিস্তারে ভূমিকা রেখেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফিল্ম সোসাইটিবাংলাদেশমাহমুদুল হোসেনমোরশেদুল ইসলামলিড বিনোদনস্মরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালি খোলানোর চেষ্টা করছি: নরেন্দ্র মোদি

মার্চ ২৪, ২০২৬

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়া অধ্যাদেশ গ্রহণ করবে সরকার

মার্চ ২৪, ২০২৬

হাদি হত্যা মামলার দুই আসামিকে নেওয়া হলো দিল্লিতে

মার্চ ২৪, ২০২৬

জেট ফুয়েলের মূল্য ৮০ শতাংশ বৃদ্ধি ক্ষতিকর ও অযৌক্তিক: এওএবি

মার্চ ২৪, ২০২৬

আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের বিরুদ্ধে ১১ মামলায় নানা অভিযোগ

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT