চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনাক্ত হওয়া মরদেহ শনিবারের মধ্যে হস্তান্তরের আশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ন ১৫, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে যাদের শনাক্ত করা গেছে তাদের মরদেহ শুক্রবার বা শনিবারের মধ্যেই স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।

নেপাল সফররত বাংলাদেশ মেডিক্যাল টিমের সদস্য ও ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ৩৫টি মরদেহের কাজ শেষ হয়েছে। শুক্রবার নেপালের চিকিৎসকদের সঙ্গে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি কাজ করবো। আশাকরি আগামীকালের মধ্যে এখানকার কাজ শেষ হবে।

‘যেসব মরদেহ শনাক্ত করা হবে আগামীকাল বিকাল বা শনিবার থেকে আমরা সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করতে পারবো বলে আমাদের বিশ্বাস।’

তিনি আরো বলেন, কিন্তু কিছু কিছু মরদেহ আছে যেগুলো বাহ্যিকভাবে দেখে চেনা যাচ্ছে না অথবা তাদের আঙ্গুলের ছাপ দেখে শনাক্ত করতে পারছি না সেগুলো ডিএনএ পদ্ধতিতে কয়েকদিন পরে শনাক্ত করতে হবে।

সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ উড়োজাহাজটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনার শিকার হয়।

Reneta

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫১। এর মধ্যে ২৮ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং ১ জন চীনা নাগরিক। চিকিৎসাধীন যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

উড়োজাহাজটিতে থাকা ৬৭ যাত্রীর মধ্যে ৩২ জন বাংলাদেশী, ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপের এবং একজন চীনের নাগরিক। উড়োজাহাজটিতে ৬৭ যাত্রীর পাশাপাশি ৪ জন ক্রু ছিলেন বলে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউএস বাংলাউড়োজাহাজ বিধ্বস্তলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

মাছের ঘের থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, উৎসুক জনতার ভিড়

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

মোটরসাইকেল-ট্রেন সংঘর্ষে সাময়িক বন্ধ রেল যোগাযোগ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সড়কে চাঁদা আদায়কে কি ‘বৈধতা’ দিচ্ছেন মন্ত্রী? তাসনিম জারা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শেষ ম্যাচে শ্রীলঙ্কার হার, গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT