আট জুন চট্টগ্রাম বিমানবন্দরে আটক বলিভিয়ান সূর্যমুখীর তেলে কোকেনের অস্তিত্ব নিশ্চিত করেছে কাস্টমস কর্মকর্তারা। বেশ কিছু এজেন্সির উপস্থিতিতে তেলের স্যাম্পলগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়।
৮ জুন চট্টগ্রাম বিমানবন্দরে আটক করা হয় তেলের কন্টেইনারগুলো। এরপর বেশ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তেলের স্যাম্পলগুলো ল্যাবে পাঠানো হয়। দুটি ল্যাবই তাদের রিপোর্টে নিশ্চিত করেছে যে ১৮৫ কেজি তেলের কন্টেইনারে কোকেন মিশ্রিত রয়েছে। তবে সঠিক পরিমাণটা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
কাস্টমস অফিসাররা এখনো কোকেনের সঠিক পরিমাণ নির্ধারণে কাজ করে যাচ্ছে।







