চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ল্যাথামকে থামানো যাচ্ছে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ন ০৯, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও ধারাবাহিকতায় বাংলাদেশের হতাশা। টাইগারদের একমাত্র সাফল্য অর্ধশতক হাঁকানো উইল ইয়ংকে ফেরানো। আর কোনো সাফল্য পাননি শরিফুল-তাসকিনরা। চা-বিরতির আগে ডেভন কনওয়েকে নিয়ে সেঞ্চুরিয়ান টম ল্যাথাম পার করেছেন পঞ্চাশোর্ধ্ব জুটি।

দ্বিতীয় সেশন শেষে নিউজিল্যান্ডের রান ১ উইকেটে ২০২। ল্যাথাম অপরাজিত ১১৮ রানে। ২৮ রানে ব্যাট করছেন ডেভন কনওয়ে। কিউইদের হারানো একমাত্র উইকেটটি নিয়েছেন শরিফুল ইসলাম।

হ্যাগলি ওভালে লাঞ্চ বিরতির আগে ফিফটি তুলে নিয়েছিলেন ল্যাথাম। সফরকারীরা কাটায় উইকেটশূন্য সকাল। দ্বিতীয় সেশনেও আক্রমণাত্মক মেজাজ ধরে রাখেন কিউই দলনেতা। ১৩৩ বলে তুলে নেন ক্যারিয়ারের ১২তম টেস্ট শতক, যাতে সঙ্গী ১৭ চার।

রোববার সিরিজের দ্বিতীয় টেস্টে টসে হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড দুটো সেশনেই সফল। ল্যাথামের সঙ্গে ওপেনিংয়ে ১৫৪ রানের জুটি দিয়ে উইল ইয়াং ফিরেছেন ৫৪ রানে। শরিফুলের বলে অভিষিক্ত নাঈমের তালুবন্দি হন ইয়াং।

সকালে নিজের প্রথম ওভারেই ল্যাথামকে দুবার আউটের মুখে ঠেলে দেন গত ম্যাচে জয়ের নায়ক ইবাদত। আম্পায়ারের দুবার আঙুল তুলে দেয়া দুটি রিভিউয়ে পার করে নেন ল্যাথাম। ওভারের দ্বিতীয় বলে লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার, ল্যাথাম রিভিউ নিলে টিভি আম্পায়ার নটআউট বলে দেন। বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল।

একই ওভারের পঞ্চম বলে ইবাদতের এলবিডব্লিউর জোরাল আবেদনে ফের সাড়া দেন আম্পায়ার। ফের রিভিউ নেন ল্যাথাম। ফের বেঁচে যান। টিভি রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পের সামান্য উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল। এরপর থেকেই বাড়তে থাকে স্বাগতিকদের রানের গতি।

Reneta

১৪৮ রানে ইয়াং ফেরার পর ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন কনওয়ে-ল্যাথাম। আগে ইয়াংয়ের সঙ্গে গড়েন রেকর্ড ১৫৪ রানের জুটি। ২০১২ সালের পর প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে শতরান এলো। সর্বশেষ তুলেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিল, জিম্বাবুয়ের বিপক্ষে।

Jui  Banner Campaign
ট্যাগ: কনওয়েলিড স্পোর্টসল্যাথামশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT