চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোমহর্ষক সত্য ঘটনা নিয়ে রাফীর ‘জানোয়ার ২’তে যুক্ত হলেন তমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ন ২৬, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল রায়হান রাফীর পরিচালনায় ‘জানোয়ার’। ডাকাতি, ধর্ষণ ও পরে একবাড়িতে একাধিক খুনের ঘটনা নিয়ে গা শিউরে ওঠার মতো সত্য ঘটনা নিয়ে নির্মিত এই ওয়েব ফিল্মটি মুক্তির পর সাড়া ফেলে।

পরিচালক রাফী জানালেন, তিনি ‘জানোয়ার ২’ নির্মাণ করতে যাচ্ছেন। এটিও নির্মিত হবে শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো সত্য একটি ঘটনা নিয়ে। তার কথা, এটি সিক্যুয়ালে নয়। যেহেতু গল্পটি অত্যন্ত নেক্কারজনক, তাই এর নাম ‘জানোয়ার ২’।

টার্ণ কমিউনিকেশনের ব্যানারে ‘জানোয়ার’ প্রযোজনা করেছিল সিনেম্যাটিক। এবারও সিনেম্যাটিক অ্যাপে মুক্তি দেয়া হবে ‘জানোয়ার ২’। এর জন্য ইতোমধ্যে তমা মির্জাকে চূড়ান্ত করেন পরিচালক রাফী। তিনি বলেন, এবারের গল্পটা বলবো আরও বড় পরিসরে। আরও অনেক শিল্পীরা থাকবেন। ‘জানোয়ার’-এ যারা ছিলেন তাদের কেউ কেউ থাকতে পারেন। এটি চূড়ান্ত নয়।

এর আগে রায়হান রাফীর ওয়েব কনটেন্ট ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ এবং ‘খাঁচার ভিতর অচিন পাখি’-তে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী তমা মির্জা। ‘জানোয়ার ২’ প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী বলেন, কাজটির গুরুত্বপূর্ণ চরিত্রে আমি থাকছি। যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে।

তিনি বলেন, রাফীর সঙ্গে আমার বোঝাপড়া দারুণ। আশা করছি আবারও একটি দারুণ কাজ দর্শকদের উপহার দিতে পারবো।

চ্যানেল আই অনলাইনকে রায়হান রাফী বলেন, ‘পোড়ামন ২’ বানিয়ে যেমন সাড়া পেয়েছিলাম জানোয়ার বানিয়ে তেমন সাড়া পেয়েছি। পোড়ামন ২ এর মাধ্যমে সিয়াম-পূজা একটা অবস্থান তৈরি করেছে। ঠিক তেমনি জানোয়ারের মাধ্যমে রাশেদ অপু ভাই, এলিনা শাম্মীসহ যারা ছিল প্রত্যেকেই এখন ব্যস্ত শিল্পী। কাজটি আমার ক্যারিয়ারেও প্লাস হিসেবে কাজ করেছে।

Reneta

মাস দুয়েক আগে চরকি-তে মুক্তি পেয়েছে রাফীর পরিচালনায় ‘খাঁচার ভিতর অচিন পাখি’। তখন থেকে ‘জানোয়ার ২’ নিয়ে কাজ করছেন পরিচালক। আরেকটি লোমহর্ষক সত্য ঘটনা নিয়ে এটি বানানো হবে উল্লেখ করে রায়হান রাফী বলেন, এটা দেখলেও মনে হবে জানোয়ার ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। ঘটনাটি খুব মর্মান্তিক। সত্য ঘটনাটি এখন বলতে চাই না।

রায়হান রাফী জানান, জানুয়ারির শেষে ‘জানোয়ার ২’-এর শুটিং শুরু হবে। তিন পার্টে নির্মিত হবে। প্রতিটি পার্ট হবে নব্বই মিনিট, তবে এটি সিরিজ নয়।

তিনি বলেন, প্রথম অংশে আসল ঘটনা দেখাবো। কুড়ি দিন পরে দ্বিতীয় পার্টে দেখাবো কেন ঘটনাটি ঘটলো এবং শেষ অংশে দেখাবো প্রথম ও দ্বিতীয় পার্ট দেখে মানুষ যেসব প্রতিক্রিয়া দেখালো এবং যে ঘটনাটি অপরাধীরা ঘটিয়েছে তাদের পরিণতি কী হবে, মানুষ কী চাইছে! ফেব্রুয়ারিতে জানোয়ার ২-এর প্রথম পার্ট মুক্তি দিতে চাই।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েব ফিল্মজানোয়ারতমা মির্জারায়হান রাফী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT