আগামী ৭ দিনের মধ্যে সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সব সাদাপাথর খুঁজে এনে আগের জায়গায় ফেলার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে সাদাপাথর লুটকারীদের তালিকা দাখিল করতে বলেছেন আদালত। ওই জায়গা থেকে কেউ যেনো পাথর অপসারণ করতে না পারে সেজন্য মনিটরিং টিম করতেও বলা হয়েছে। আর পরিবেশের ক্ষতি নিরুপণে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে রিপোর্ট দিতে বলেছেন আদালত।







