চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুকাকুর বক্তব্যে চটেছেন চেলসি বস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ন ৩১, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

কোভিড-চোট মিলিয়ে চেলসিতে এখনও ব্রাত্য রোমেলু লুকাকু, এরমাঝেই মেতেছেন সাবেক ক্লাবের বন্দনায়। শুধু তাই নয়, বর্তমান ক্লাব কোচের সমালোচনায় রাখেননি কোনোরকম রাখঢাক। লুকাকুর এমন ‘বোকামো’ আচরণে বিরক্ত থমাস টুখেল।

শুক্রবার লুকাকুর বক্তব্যে ক্ষোভ উগরেছেন চেলসি বস, সাধারণের মাঝে বেলজিয়ান স্ট্রাইকারের এমন বক্তব্য ‘খুব ভালো কিছু’ বয়ে আনবে না। যদি রোমেলুর কিছু আলোচনার থাকতো সেটা অন্যভাবেও করা যেত বলে মনে করেন টুখেল।

ইতালিয়ান সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে লুকাকু জানিয়েছেন, চেলসিতে ভালো নেই। আকারে-ইঙ্গিতে দোষটা চাপিয়েছেন কোচ টুখেলের ভিন্ন কৌশলের দিকে। কোনোরকম বাছ-বিচার না করেই বলেছেন, ফিরতে চান সাবেক ক্লাব ইন্টার মিলানে। এমনকি ভুল সময়ে চেলসিতে আসার জন্য ইন্টার সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন।

সংবাদমাধ্যমে লুকাকুর এমন বক্তব্যে চটেছেন জার্মান কোচ টুখেল, ‘আমরা এটা একদমই পছন্দ করি নাই।’ রোমেলুর সাক্ষাৎকারের ব্যাপারে টুখেল বলেছেন, ‘এটা সমস্যা বয়ে আনবে, যা চাই না। এটা ক্ষতিকর। আমরা শান্ত পরিবেশ চাই, নিজেদের কাজে চোখ রাখতে চাই। কিন্তু এমনকিছু সেটা হতে বাধা দেবে। আমি তাকে অসুখী মনে করি না।’

সমস্যা তৈরি করা বক্তব্যে শুধু শিরোনাম পড়ার জন্য নয় বরং টুখেল সাক্ষাৎকারটি নিয়ে আরও ভাবতে চান, ‘কি ঘটতে চলেছে— সেটা জানতে আমরা আরও কিছু সময় নিতে পারি। কারণ রোমেলু যে কাজ এবং ব্যবহারের সঙ্গে এটির মিল নেই। ইংল্যান্ডে যে ধরনের আচরণ লুকাকু করে থাকে তার সঙ্গেও এটি যায় না।’

জনসম্মুখে লুকাকুর ‘বোকামির’ জন্য তাকেই প্রশ্ন করা উচিত বলেও মনে করেন টুখেল, ‘সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। তার জানা উচিত, তার মতো বিখ্যাত কেউ যখন এই ধরনের বার্তা দেয়, তখন এটির মূল্য কী হতে পারে!’

Reneta

২০২১-২২ মৌসুমের শুরুতে প্রায় ১০০ মিলিয়ন ইউরোয় ইন্টার মিলান ছেড়ে চেলসিতে আসেন লুকাকু। মিলানে সফল দুমৌসুম কাটিয়ে ফের স্ট্যামফোর্ড ব্রিজে ফিরে নিজেকে খুঁজে ফিরছেন। নতুন ক্লাবের হয়ে ১৮ ম্যাচে জালের দেখা পেয়েছেন মোটে ৭বার। চোট সমস্যাও বেশ ভোগাচ্ছে। একাদশে ফিরতেও লড়তে হচ্ছে কোচ টুখেলের ফর্মেশনের সঙ্গে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিইন্টারচেলসিটুখেলবেলজিয়ামলিড স্পোর্টসলুকাকু
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT