চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিবিয়ায় নৌকাডুবিতে ২৪ বাংলাদেশীর মৃত্যু, জীবিত উদ্ধার ৫৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ন ২৯, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

ভূমধ্যসাগরে লিবিয়ার জলসীমায় নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত যে ৫২ জনের মৃতদেহ পাওয়া গেছে তাদের মধ্যে ২৪ জন বাংলাদেশী বলে সেখানকার দূতাবাস সূত্রে জানা গেছে।

এর বাইরে ১৫ নারী এবং শিশুসহ জীবিত উদ্ধার হয়েছে ৫৫ জন। নারী এবং শিশুদের দূতাবাস নিয়ে আসতে পারলেও পুরুষদেরকে তাদের জিম্মায় রেখেছে লিবীয় প্রশাসন।

মৃতদের তালিকায় আছেন শরীয়তপুরের চারজন: স্বপন, আজাদ, জাকির ও সুমন। টাঙ্গাইলের মারা গেছেন তিনজন: বাদল, বাবুল ও সালাহউদ্দিন। মৃতদের তালিকায় নোয়াখালিরও তিনজন আছেন: সাহাবুদ্দিন, সোহেল ও রুবেল। কুমিল্লা থেকে আছেন দুইজন: ইসলাম ও ফারুক।

এছাড়া নারায়ণগঞ্জের মাহমুদ; মাদারীপুরের ফয়েজ; ঢাকার কেরানিগঞ্জের গাজীউল, যশোরের জিয়াউর রহমান, চট্টগ্র‍ামের করিম এবং রাজবাড়ীর মফিজের মৃত্যুর খবর জানিয়েছে দূতাবাস।

মৃত অন্য ছয় বাংলাদেশীর পরিচয় এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার ৬শ’ অভিবাসন প্রত্যাশী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে যাওয়া দু’টি নৌকায় প্রায় ১০০ জন বাংলাদেশী ছিলেন বলে সর্বশেষ খবরে জানা গেছে।

Reneta

নৌকাডুবির ঘটনায় প্রায় ২শ জনের মৃত্যু হয়েছে বলে আশংকা করা হচ্ছে। মরদেহের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীমানবপাচারলিবিয়া-নৌকাডুবি
শেয়ারTweetPin

সর্বশেষ

সদ্য জেলে কাটানো দিনগুলো কেমন ছিলো রাজপালের?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

আফকনে বিশৃঙ্খলার দায়ে ১৮ সেনেগাল সমর্থকের কারাদণ্ড

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ইরান উত্তেজনা: কাতার ও বাহরাইন থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ফেব্রুয়ারি ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বে সবচেয়ে বিপন্ন ভাষা কোথায়?

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT