চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লিডার’ শেষ করে শাকিব যাচ্ছেন ‘গলুই’তে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ন ২৬, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

ঢাকাই ‘মহাতারকা’ শাকিব খান তার সিনেমা ‘লিডার’ (আমিই বাংলাদেশ)-এর শুটিং শেষ করেছেন। শনিবার ২৫ সেপ্টেম্বর ধামরাইয়ের ফিল্ম ভ্যালি শুটিং লোকেশনে শেষ দিনের শুটিং করেন দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে নামী এ তারকা।

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেন, সিনেমাটির পরিচালক তপু খান। যিনি এর আগে নাট্যনির্মাতা হিসেবে সুপরিচিত।

জানা গেছে, ‘লিডার’ শেষ করে দিন পাঁচেকের বিশ্রামে আছেন শাকিব। ‘কিং খান’ প্রস্তুতি নিচ্ছেন তার নতুন সিনেমা ‘গলুই’র। ৩০ সেপ্টেম্বর থেকে তিনি জামালপুরে অংশ নেবেন ‘গলুই’র শুটিংয়ে। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন পূজা চেরী।

ইতোমধ্যে টাঙ্গাইলে ‘গলুই’র শুটিং শুরু হয়েছে। পূজা চেরী, আজিজুম হাকিম সেখানে শুটিং করছেন। তবে শাকিব অংশ নিচ্ছেন পরে। ‘গলুই’ পরিচালনা করছেন এস এ হক অলিক, সরকারী অনুপ্রাপ্ত সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘লিডার’ (আমিই বাংলাদেশ)-এর পরিচালক তপু খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ছবিতে শাকিব খানের একটি গান বাকি আছে। নায়িকা বুবলীর অংশের একটি গান বাকি। সুযোগ বুঝে গানের শুটিং করে ফেলবেন।

‘‘সিনেমার সব কাজ শেষ। বৃষ্টি ও কোভিডকালীন সময়েও সঠিকভাবে কাজ শেষ করেছি। আমাদের প্রত্যেকের কতো শ্রম গেছে দর্শক সিনেমা দেখলে বোঝা যাবে। শাকিব ভাইয়ার মতো তারকার সঙ্গে আমার প্রথম কাজটি হয়েছে একটি শিক্ষণীয় জার্নি। গত কয়েকমাস তার সংস্পর্শ পেয়ে যা কিছু শিখতে পেরেছি লিডারে তাকে না পেলে এগুলো অজানা থেকে যেত।’’

Reneta

আন্তরিকতা, সিরিয়াসনেস ছাড়াও শাকিব খান ‘লিডার’ (আমিই বাংলাদেশ) সিনেমার প্রতি ‘নিবেদিত প্রাণ’ ছিলেন উল্লেখ করে তপু খান বলেন, ‘শাকিব খানের কাছে যতটা আশা করেছিলেন, তার চেয়ে অনেক বেশি সাপোর্ট দিয়েছেন। তার প্রতি মুগ্ধতা ও কৃতজ্ঞার শেষ নেই। পাশাপাশি নায়িকা বুবলীও ভীষণ সাপোর্ট দিয়েছেন। এক কথায় তারা সবাই অসাধারণ।

শাকিব-বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, মাসুম বাশার, মিলি বাশার, এল আর খান সীমান্ত প্রমুখ।

পরিচালক জানান, দেশের বাইরে সিনেমাটির পোস্ট প্রডাকশন হবে। সিনেমা হলেই মুক্তি পাবে ‘লিডার’।

Jui  Banner Campaign
ট্যাগ: গলুইতপু খানপূজা চেরীলিড বিনোদনলিডার আমিই বাংলাদেশশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT