চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের রেকর্ড ভেঙে চূড়ায় সাইফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ন ২৩, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের দখলে নিয়েছিলেন লিটন দাস। ২০১৬-১৭ মৌসুমে আবাহনীর হয়ে এ ওপেনার করেছিলেন ৭৫২ রান। এবারের লিগে সেটি টপকেছেন তিন ব্যাটসম্যান।

১৬ ম্যাচে তিন সেঞ্চুরি ও চার ফিফটিতে সর্বোচ্চ ৮১৪ রান করেছেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ওপেনার সাইফ হাসান। আসরের রানার্সআপ লিজেন্ডস অব রূপগঞ্জের মিডলঅর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ করেছেন ৮০৭ রান। লিগে তার তিন সেঞ্চুরি আর ফিফটি পাঁচটি।

দুই তরুণের পাশাপাশি মোহামেডানের অভিজ্ঞ ব্যাটসম্যান রকিবুল হাসান করেছেন ৭৮১। আট ম্যাচে ফিফটি করার পাশাপাশি সেঞ্চুরি করেন একটি। তিনজনই ছাড়িয়ে গেছেন দুই মৌসুম আগে গড়া লিটনের কীর্তি।

মাশরাফীর পেছনে ফরহাদ
প্রিমিয়ার লিগের গত মৌসুমে সর্বোচ্চ ৩৯ উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন আবাহনী পেসার মাশরাফী বিন মোর্ত্তজা। অল্পের জন্য এবার সেটিকে ছাড়িয়ে যেতে পারেননি প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা। এ ডানহাতি পেসার ১৬ ম্যাচে শিকার করেছেন ৩৮ উইকেট।

নামের পাশে ৩৬ উইকেট নিয়ে মঙ্গলবার ফতুল্লায় লিগের শেষ ম্যাচে খেলতে নামেন ফরহাদ। মোহামেডানের বিপক্ষে এদিন ৪ উইকেট নিতে পারলে টপকে যেতেন মাশরাফীকে। তবে দুটির বেশি উইকেট পাননি ফরহাদ। ১০ ওভারে দেন ৫১ রান।

এবারের লিগে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় যারা আছেন তারা ফরহাদের চেয়ে অনেক পেছনে। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় সর্বোচ্চ ২৭টি উইকেট নিয়েছেন রূপগঞ্জের পেসার মোহাম্মদ শহিদ। ১৩ ম্যাচে ২৫ উইকেট নিয়ে তিনে আছেন আবাহনী পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

Reneta

আবাহনীর শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। টানা দ্বিতীয় শিরোপার মুকুট মাথায় তুলতে আকাশী-নীলদের প্রতিযোগিতা চলেছে লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে। শেষ রাউন্ডে ভিন্ন ভিন্ন লড়াইয়ে দুটি দলই জয় পাওয়ায় তাদের পয়েন্টও সমান (২৬)। রানরেটে এগিয়ে থাকায় শেষ হাসি হেসেছে মাশরাফী-মোসাদ্দেকদের আবাহনী।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টসসাইফ হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT