চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের রেকর্ড ভাঙতে ওপেনিংয়ে তুষার চমক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ন ০৮, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

লিটন দাসের রেকর্ড ভাঙতে ওপেনিং ব্যাটসম্যান বনে যেতে হলো তুষার ইমরানকে। বিকেএসপির মাঠে বিসিএলের শেষ দিন শেষ বেলায় মধ্যাঞ্চল ৪১৫ রানে অলআউট হলে দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পায়। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৪-১৫ মৌসুমে গড়া লিটনের ১ হাজার ২৩২ রান টপকাতে তুষারের প্রয়োজন তখন ১২ রান। দিনের খেলা শেষ হতে বাকি দুই ওভার। নাহিদুল ইসলামের সঙ্গে ওপেনিংয়ে নেমে তুষার ১২ বলে ৫টি চার এক ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকলেন। তাতে লিটনকে টপকে প্রথম শ্রেণির ক্রিকেটে এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন তুষার।

এনসিএল ও বিসিএল মিলে তুষারের ব্যাট থেকে এই মৌসুমে এসেছে ১ হাজার ২৪৯ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রান, সেঞ্চুরি ও ম্যাচ খেলার কীর্তি এখন তারই। বিসিএলের পঞ্চম আসরে সর্বোচ্চ রানের মালিকও হয়েছেন তুষার। ৬ ম্যাচে ৯ ইনিংসে ব্যাট করে ৯১.৩৭ গড়ে করেছেন ৭৩১ রান। সর্বোচ্চ ইনিংস ২২০ রানের।

ব্যাটিং স্বর্গে ম্যাচটিতে ফল আসেনি। ড্র হয়েছে। চার দিনে দু’দলের উইকেট পড়েছে মাত্র ১৮টি। দক্ষিণাঞ্চলের করা ৮ উইকেটে ৭৪৯ রানের জবাবে মধ্যাঞ্চলের ইনিংস শেষ হয় ৪১৫ রানে। জবাবে কোন উইকেট না হারিয়ে ৩৩ রান তোলার পর দিনের খেলা শেষ হলে ড্র হয় ম্যাচটি।

দুর্দান্ত ব্যাটিংয়ের পরও তুষারের দল দক্ষিণাঞ্চলের শিরোপা জেতা হয়নি। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে তারা। ২২ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে উত্তরাঞ্চল। ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পূর্বাঞ্চল ও ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকলো মধ্যাঞ্চল।

Jui  Banner Campaign
ট্যাগ: তুষার ইমরান
শেয়ারTweetPin

সর্বশেষ

এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।

প্রথম বাংলাদেশ থেকে সবার আগে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পাকিস্তানের নাটকীয়তা এক ‘সার্কাস’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
সংগৃহীত

প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT