চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিঙ্গ বৈষম্য দূরীকরণে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

১১:০৫ অপরাহ্ন ২৭, অক্টোবর ২০১৬
অন্যান্য
A A

লিঙ্গ বৈষম্য ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এর আন্তর্জাতিক লিঙ্গ বৈষম্য সূচক (গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স) রিপোর্ট ২০১৬-তে বাংলাদেশের অবস্থান ৭২। যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে। ভারত রয়েছে ৮৭ নম্বরে।

তবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থানে থাকলেও বৈশ্বিক হিসাবে গত বছরের থেকে অবস্থান নেমে এসেছে। ২০১৫ সালে তালিকায় বাংলাদেশের স্থান ছিল ৬৪ তম। এ বার সেখান থেকে ৭ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৭২-এ।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক ক্ষমতায়নে লিঙ্গ বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে চলতি বছর বাংলাদেশের ব্যাপক অগ্রগতি হয়েছে। কিন্তু শ্রমশক্তিতে অংশগ্রহণের ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে এখনও বড় ব্যবধান রয়েছে।

full_1815885797_1477568664
ভারত ২০১৫ সালে ছিল ১০৮ নম্বরে। সেখান থেকে ২১ ধাপ উঠে ভারত এখন ৮৭তে। মূলত শিক্ষা ক্ষেত্রে মেয়েদের অগ্রগতির উপর দাঁড়িয়েই ভারতের অবস্থান এতটা উপরে উঠেছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আর দক্ষিণ এশিয়ায় সব থেকে নীচে রয়েছে পাকিস্তান। সূচকে পাকিস্তানের অবস্থান ১৪৩তম স্থানে।

বিশ্ব নারী-পুরুষ বৈষম্য সূচকে শীর্ষে রয়েছে আইসল্যান্ড। সবার শেষে রয়েছে ইয়েমেন। উপরের দিক থেকে আইসল্যান্ডের পর রয়েছে ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, রুয়ান্ডা, আয়ারল্যান্ড, ফিলিপিন্স, স্লোভেনিয়া ও নিউজিল্যান্ড।

প্রতি বছর লিঙ্গ বৈষম্য সূচক প্রকাশ করে থাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। বিশ্বের ১৪৪টি দেশে শিক্ষাগত সাফল্য, স্বাস্থ্য, অর্থনেতিক সুযোগ এবং রাজনৈতিক ক্ষমতায়ন- এই চারটে মূল ক্ষেত্র সহ মোট ১৪টা ক্ষেত্রে নারী-পুরুষের সমতায় কেমন অগ্রগতি হয়েছে তার ভিত্তিতেই এই সূচক তৈরি করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ার্ল্ড ইকনমিক ফোরামনারীনারী-পুরুষ বৈষম্যপুরুষলিঙ্গ বৈষম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই নরেন্দ্র মোদির

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বারাক ওবামাকে বানর রূপে দেখানো ভিডিও মন্তব্য, বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

শরীয়তপুর সদর উপজেলায় আখের আবাদ কমছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

‘বয়কট’ থেকে ম্যাচে ফিরে গোল করেছেন রোনালদো

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT