চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিগ শুরুর সপ্তাহ বাকি, বার্সার ৫ জনের নিবন্ধন ঝুলে গেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ন ০৭, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

২০২৫-২৬ মৌসুমের স্প্যানিশ লা লিগা শুরু হবে আগামী সপ্তাহে। তার আগপর্যন্ত ঝুলে গেছে বার্সেলোনার পাঁচ খেলোয়াড়ের নিবন্ধন প্রক্রিয়া। ক্লাবটির আর্থিক নিরীক্ষা শেষ না হওয়ায় নিবন্ধনে আরও দেরি হচ্ছে।

১৫ আগস্ট লা লিগার মৌসুম শুরুর আগে বার্সেলোনা ১১ আগস্ট কোমোর বিপক্ষে নামবে হুয়ান গাম্পার ট্রফির ফাইনালে। ক্লাবটি আশা ছিল, ম্যাচের আগে নিবন্ধনের সব কাজ সম্পন্ন করতে পারবে। তবে কাগজ-কলমে সব প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

বার্সেলোনা খেলোয়াড় নিবন্ধন করাতে না পারার প্রধান কারণ চলমান আর্থিক নিরীক্ষার কাজ। যা করছে ক্রোয়ি স্পেন নামের একটি অডিট কোম্পানি। কাতালুনিয়ান ক্লাবটি চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে, যা লা লিগার জন্য গুরুত্বপূর্ণ। তবে বার্সার কোন শঙ্কা কাজ করছে না এবং আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যে সব শেষ হবে।

বার্সেলোনা পাঁচ খেলোয়াড়ের নিবন্ধনের জন্য অপেক্ষা করছে। তারা- হুয়ান গার্সিয়া, মার্কাস র‌্যাশফোর্ড, রুনি বার্ধজী, জেরার্ড মার্টিন ও বয়চেক সেজনি। ক্রোয়ি নিরীক্ষার দেরি করায় যাদের কাগজপত্র লা লিগায় পাঠাতে কিছুদিন দেরি হচ্ছে বার্সার।

১৫ আগস্ট জিরোনা ও রায়ো ভায়েকানোর ম্যাচ দিয়ে এবারের লা লিগা মৌসুম শুরু হবে। বার্সেলোনা প্রথম ম্যাচ মায়োর্কার বিপক্ষে, ১৬ আগস্ট। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

Jui  Banner Campaign
ট্যাগ: গাম্পার ট্রফিজিরোনাবার্সামায়োর্কার‌্যাশফোর্ডলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আজ ভোটের দিন, নিজের মালিকানা বুঝে নেওয়ার দিন: ভোট দিয়ে নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চালু থাকবে: ট্রাম্প

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘হাগ ডে’: আলিঙ্গনের ভাষায় ভালোবাসার প্রকাশ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT