বড়দিনের ছুটি থেকে ফিরে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদসহ লা লিগার প্রায় সব দলই শুনেছে দুঃসংবাদ। ভিয়ারিয়াল ছাড়া বাকিদের স্কোয়াডে করোনা ঢেউ আঁচড়ে পড়েছে। স্প্যানিশ লিগটিতে ১৯ দলে এপর্যন্ত খেলোয়াড়-কোচিং স্টাফ মিলিয়ে ১০১ জন করোনা আক্রান্ত হয়েছেন।
মূল স্কোয়াডের ৯ খেলোয়াড় করোনা পজিটিভ আসায় বিপদে পড়ে গেছে বার্সেলোনা। ২ জানুয়ারি লিগে মায়োর্কার বিপক্ষে দল সাজানোই কঠিন হয়ে গেছে। কোচ জাভি হার্নান্দেজ নিজেও করোনা আক্রান্ত।
বার্সা ফুটবলারদের মধ্যে আক্রান্তরা হলেন- ক্লেমেন্ট লেংলেট, দানি আলভেজ, স্যামুয়েল উমতিতি, উসমানে ডেম্বেলে, গ্যাভি, আলেজান্দ্র বালদে, ফিলিপে কৌতিনহো, এজ আবদে, জর্ডি আলবা।
কোচ ডিয়েগো সিমিওনে ও অ্যান্টনে গ্রিজম্যানসহ অ্যাটলেটিকোর পাঁচজন আক্রান্ত শনাক্ত। কোভিড-১৯ পজিটিভ বাকিরা কোকে, হের্রেরা, জোয়াও ফেলিক্স।
সবশেষ পিসিআর টেস্টে রিয়ালের আক্রান্ত তিন ফুটবলার থিবো কোর্ত্তোয়া, ফেদে ভালভার্দে, এডুয়ার্ডো কামাভিঙ্গার রিপোর্ট নেগেটিভ এসেছে। মার্সেলো, লুনিন, মার্কো আসেনসিও, রদ্রিগো, আলাবা, ইসকো, লুকা মদ্রিচও সুস্থ হয়ে উঠেছেন। তবে ভিনিসিয়াস জুনিয়র ও লুকা জোভিচ এখনো করোনামুক্ত হননি।
রায়ো ভায়েকানো, রিয়াল সোসিয়েদাদের ১০ জন, সেল্টা ভিগোর ৯ জন, গ্রানাডার ৮ জন পজিটিভ। দেপোর্তিভো আলাভেস, এলচে, মায়োর্কা ও এসপানিওলের ৭ জন করে আক্রান্ত শনাক্ত।
রিয়াল বেটিস ও অ্যাটলেটিকো বিলবাওয়ের ৬ জন, কাদিজ ও সেভিয়া ৫ জন, ভ্যালেন্সিয়ার ৪ জন, গেটাফের ৩ জন এবং ওসাসুনার ২ জন করোনা পজিটিভ এসেছেন।








