চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লা ফেব্রিক ও মার্শে দ্যু ফিল্মে ‘গুপী বাঘা’র দুই ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ন ০৯, জুন ২০২১
বিনোদন
A A

তরুণ প্রযোজক আরিফুর রহমান ও নির্মাতা বিজন ইমতিয়াজ মিলে গড়েছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘গুপী বাঘা প্রোডাকশন’। দেশ-বিদেশে আলোচনায় ছিলো এই প্রোডাকশনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির প্রজার দেশে’। এরপর বিভিন্ন সময়ে ‘রোকাইয়া’সহ আরো কয়েকটি আন্তর্জাতিক প্রকল্পের সাথে যুক্ত হওয়ার খবর জানায় প্রযোজনা সংস্থাটি।

আরো একবার আনন্দ সংবাদ দিলো গুপী বাঘা প্রোডাকশন। চ্যানেল আই অনলাইনকে প্রযোজক আরিফুর রহমান জানালেন, কানের লা ফেব্রিক ও মার্শে দ্যু ফিল্মে এ বছর তাদের প্রযোজনায় দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রযোজক আরিফুর রহমান

এরমধ্যে মার্শে দ্যু ফিল্ম এ আমন্ত্রণ জানানো হয় নুহাশ হুমায়ূনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’কে। কান ফিল্ম ফেস্টিভাল আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম বাজার বলা হয় মার্শে দ্যু ফিল্মকে। এটি ফিল্ম কেনাবেচার এমন একটি প্লাটফর্ম, যেখানে চলচ্চিত্র দুনিয়ার পেশাদার প্রযোজক ও ডিস্ট্রিবিউটররা একত্রিত হন, এবং এই বিভাগের প্রকল্পগুলো নিজেদের পছন্দ অনুযায়ি প্রযোজনা কিংবা বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউট করার জন্য চুক্তিবদ্ধ হন।

দেশে পাঠাও অ্যাপে যাত্রা শুরুর গল্প নিয়ে তৈরী হবে নুহাশের ‘মুভিং বাংলাদেশ’। কীভাবে এক দল তরুণ ঢাকার যানজটে অতিষ্ঠ হয়ে নিজেরাই একটি উপায় বের করে ফেললো- সে গল্পই দেখানো হবে সিনেমায়।

গেল বছর এই প্রকল্পটি ভারতের প্রোডাকশন মার্কেট ফিল্ম বাজারে নির্বাচিত হয়েছিল। গুপী-বাঘা ছাড়াও ‘মুভিং বাংলাদেশ’-এ প্রযোজক হিসেবে আছেন ফরাসি প্রযোজক বিচ কোয়ান ট্রান এবং তাইওয়ানের প্রযোজক প্যাট্রিক মাও হুয়াং।

অন্যদিকে ‘লা ফ্যাব্রিক দ্য সিনেমা দ্যু মুন্দ’ বিভাগে সারাবিশ্বের তরুণ নির্মাতাদের কাছ থেকে প্রকল্প আহ্বান করা হয়। সেখান থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ১০টি প্রকল্প বাছাই করা হয়। এবার আরিফুর-বিজনের প্রযোজনায় ‘একা’ (সলো) নামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি সেই বিভাগে জায়গা করে নিয়েছে। তবে এটি ভারতীয় ছবি হিসেবে এই বিভাগে স্থান করে নেয়। ভারত-বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘একা’র পরিচালক ভারতীয় সুমন সেন। ‘মুভিং বাংলাদেশ’ এর নুহাশের মতো এটিও সুমনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

‘একা’র পরিচালক সুমন সেন
Reneta

‘লা ফ্যাব্রিক দ্য সিনেমা দ্যু মুন্দ’ বিভাগে ‘একা’ প্রকল্পটি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত ‘গুপী বাঘা প্রোডাকশন’ এর আরিফুর। জানালেন, সব কিছু ঠিক থাকলে তিনি এই প্রজেক্টটি নিয়ে সশরীরে উপস্থিত থাকবেন।

আরিফুর বলেন, ২০২২ সালের মাঝামাঝি থেকে কলকাতায় ‘একা’র শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। এরইমধ্যে এই সিনেমার কাস্টিং এবং ক্রু নির্বাচনের কাজ চলছে।

আরিফুর-বিজন ছাড়াও ‘একা’র প্রযোজক হিসেবে আছেন ফ্রান্সের ডমিনিক।

Jui  Banner Campaign
ট্যাগ: একাকানগুপী বাঘানুহাশ হুমায়ূনফ্রান্সলা ফেব্রিকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT