চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাহোরে দ্বিতীয় দিন পাকিস্তানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ন ২২, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহের বোলিং তোপ আর টপঅর্ডার ব্যাটারদের দায়িত্বশীলতায় লাহোর টেস্টের দ্বিতীয় দিন নিজেদের করে নিয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চারশ ছুঁইছুঁই সংগ্রহের পিঠে দিচ্ছে দারুণ জবাব।

গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে ৩৯১ রানে অলআউট করে স্বাগতিক দলটি। নিজেরা নেমে ১ উইকেটে ৯০ রান তুলে দিন শেষ করেছে বাবর আজমের দল।

প্রথমদিনের ২৩২ রান নিয়ে নেমে মঙ্গলবার অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় সফরকারীরা। ষষ্ঠ উইকেটে দুজনে যোগ করেন ১৩৫ রান। ৬৭ রানে নোমান আলীর বলে ক্যারি এলবিডব্লিউ হলে ভাঙে জুটি।

১২ রানের ব্যবধানে আউট হন গ্রিনও। নাসিম শাহের বলে বোল্ড হওয়ার আগে ৯ চারে ৭৯ রান করে যান অজি অলরাউন্ডার। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারানো অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৩৯১ রানে।

পাকিস্তানের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি ও নাসিম শাহ। একটি করে উইকেট নোমান আলী ও সাজিদ খানের।

নিজেরা নেমে ২০ রানে ইমাম-উল-হকের উইকেট হারায় স্বাগতিক দল। দিনের বাকি সময় নির্বিঘ্নে পার করে দেন আবদুল্লাহ শফিক ও আজহার আলী। শফিক ৪৫ ও আজহার ৩০ রানে তৃতীয় দিনের লড়াই শুরু করবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়ানাসিমপাকিস্তানলাহোরশাহিন আফ্রিদি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT