চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল মাটিতে পতন ক্লে কোর্টের রাজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ন ২১, এপ্রিল ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

শুধু কি রোলাঁ গারো, মন্টে কার্লোর লাল মাটিও তো তাকেই রাজা মানে। সেই ক্লে কোর্টেই কি না সরাসরি সেটে হারলেন কিং অব ক্লে! এর ফলে মন্টে কার্লো মাস্টার্সের ১২তম খেতাবও অধরা থেকে গেল রাফায়েল নাদালের। ২০১৫ সালের পর প্রথম এখানে হারলেন স্প্যানিশ সুপারস্টার।

শনিবার সেমিফাইনালে নাদালকে ৬-৪, ৬-২ হারান ইতালিয়ান ফ্যাবিও ফগনিনি। ১৩নম্বর বাছাই ফগনিনি এতটাই ভালো ফর্মে ছিলেন যে নাদাল সেভাবে লড়াইও পারেননি। এমনকি দ্বিতীয় সেটে এক সময় পিছিয়ে ছিলেন ৫-০তে! ক্লে কোর্টে শেষবার নাদাল ০-৬ সেট হেরেছেন ১২ বছর আগে, ২০০৭ সালে ফেদেরারের বিরুদ্ধে।

ম্যাচের জন্য সার্ভিস করছিলেন ফগনিনি। সেই গেম ব্রেক করে লজ্জার ০-৬ স্কোর বাঁচান নাদাল। তারপর নিজের সার্ভিস ধরে রেখে ১-৫ করেন। কিন্তু আর পারেননি। এই জয়ে প্রথমবার মাস্টার্স ফাইনালে ফগনিনি।

ফগনিনি ফাইনালে খেলবেন আর এক প্রথম মাস্টার্স ফাইনালিস্ট সার্বিয়ান দুসান লাজোভিচের বিরুদ্ধে। যিনি এই টুর্নামেন্টে এখনো কোনো সেট হারেননি।

ফরাসি ওপেনের মতো মন্টে কার্লো মাস্টার্সেও নাদালের ১১টি খেতাব। ক্লে কোর্টের প্রথম মাস্টার্সে নাদালের এই পতনে প্রশ্ন উঠছে- এবার রোলাঁ গারোয় কী হবে? সেখানেও তো নাদাল নামবেন ১২তম খেতাবের লক্ষ্যে। অনেকেই বলছেন, ১২তম খেতাবের চ্যালেঞ্জ সামলানো খুব সহজ হবে না কিং অব ক্লে-র জন্য।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্লে কোর্টনাদাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT