চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল বলে ভালো অনুশীলন হওয়ায় নিশ্চিন্ত মুমিনুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ন ০৬, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি শেষ করেই বাংলাদেশ গেছে জিম্বাবুয়েতে টেস্ট খেলতে। দেশে লাল বলে প্রস্তুতি নেয়ার সুযোগ হয়নি তেমন কারোরই। তাইতো টাইগার টেস্ট অধিনায়ক বেশ চিন্তায় ছিলেন দলের যথাযথ প্রস্তুতি নিয়ে।

জিম্বাবুয়ে গিয়ে একটা দিন হোটেলে (কোয়ারেন্টাইন) কাটিয়ে পরেরদিন থেকেই অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। যা ব্যাটে-বলে কাজে লাগানোর সুযোগ টিম টাইগার্স অধিনায়ক মুমিনুল হককে দিচ্ছে দারুণ আত্মবিশ্বাস।

‘আমি এই দিকটা (টি-টুয়েন্টির পর টেস্ট) নিয়ে একটু চিন্তায় ছিলাম। কিন্তু এখন দেখছি চিন্তাটা অনেকদূর কেটে গেছে। এখানে আসার পর এক সপ্তাহ ধরে লাল বলে অনুশীলন করছি। প্রস্তুতি ম্যাচটাতে সবাই খুব ভালো করেছে। তাই যে ঘাটতি ছিল সেটা এখন নেই, আশা করি টেস্ট ম্যাচটা ভালো কাটবে।’

‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যান-বোলাররা সবাই ভালো করেছে। তাই আমরা টেস্ট ম্যাচেও ভালো কিছু আশা করছি। আর শুধু জিম্বাবুয়েতে না, যেকোনো দেশেই অ্যাওয়ে ম্যাচ চ্যালেঞ্জিং হয়। তবে প্রস্তুতির দিক থেকে আশাবাদী যে, পাঁচ দিন ভালো ক্রিকেট খেললে অবশ্যই ফল আমাদের দিকে আসবে।’

জিম্বাবুয়েতে বাংলাদেশের প্রস্তুতি দারুণ হলেও টেস্টের আগেরদিন সকাল পর্যন্ত সফরকারীরা ম্যাচের উইকেট দেখতে পারেনি। যে কারণে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উইকেট প্রসঙ্গে মনের কথাও বলতে পারেননি মুমিনুল। সাংবাদিকদের জানাতে পারেননি দলীয় পরিকল্পনার নানা বিষয়।

‘আসলে উইকেট না দেখে তো বলা কঠিন। কিন্তু যখন হারারেতে খেলেছিলাম, সাত-আট বছর আগে, তখন দেখেছিলাম পেসাররা খুব ডমিনেট করেছে। শেষ দু-একটা সিরিজে জিম্বাবুয়ে এই উইকেটে পেসার-স্পিনাররা সবাই ডমিনেট করেছে, বা সুবিধা পেয়েছে। কিন্তু এখন উইকেট না দেখে কিছু বলাটা কঠিন।’

Reneta

‘বেশিরভাগ সময় এটা (টিম কম্বিনেশন) নির্ভর করে কন্ডিশনের উপর। বাংলাদেশে আমরা স্পিনার বেশি খেলাই, বিদেশে পেসার বা ব্যাটসম্যানরা বেশি থাকে। এটা নির্ভর করে কন্ডিশন ও উইকেটের উপর, ৫ বা ৪ বোলারের সঙ্গে ৬ বা ৭ ব্যাটসম্যান হতে পারে দলে।’

‘এখানে চাপ কিছু না, এটাকে আমি ইতিবাচক দিকে দেখছি, উপভোগ করছি। এমনিতে দলের অধিনায়ক হিসেবে একটু তো চাপ থাকবেই। আমাদের এসব চিন্তা বাদ দিয়ে দল হিসেবে খেলতে হবে।’

বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে টাইগার-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি।

Jui  Banner Campaign
ট্যাগ: ডমিঙ্গোতামিমবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমুমিনুলমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সংগৃহীত

প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবংএনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নিখোঁজ সন্তানের জন্য অভিনেত্রী নাসিমা খানের আর্তনাদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT